লন্ডনের ফিঞ্চলিতে তিন মাস বয়সী শিশুকে হ*ত্যার অভিযোগে বাবা-মা গ্রেপ্তার

145

সাইফ হাসান: ৩ মাস বয়সী শিশু হ*ত্যার দায়ে বাবা-মাকে অভিযুক্ত করা হয়েছে। গত ৩০ জানুয়ারি লন্ডনের কিংসওয়েতে অচেতন অবস্থায় শিশুটিকে পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর ১৭ ফেব্রুয়ারি শিশুটি মা\রা গেছে। শুরুতে গুরুতর আ*ঘাতের অভিযোগে গ্রেপ্তার হলেও এখন তাদের বিরুদ্ধে খু*নের মামলা হয়েছে। সোমবার তাদের আদালতে হাজির করার কথা রয়েছে।

উত্তর লন্ডনের নর্থ ফিঞ্চলি এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুলিশ ও প্যারামেডিক দল গত ৩০ জানুয়ারি বেলা ১১টা ৩৪ মিনিটে কিংসওয়ের একটি ঠিকানায় পৌঁছায়। সেখানে তারা ৩ মাস বয়সী শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে।

পুলিশ শিশুটিকে ‘বেবি এ’ হিসেবে চিহ্নিত করেছে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে তার শরীরে গুরুতর জখম ধরা পড়ে। দীর্ঘ কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর গত ১৭ ফেব্রুয়ারি শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।

এই ঘটনায় ৩২ বছর বয়সী দুনিয়া চেতাউয়াত এবং ৪৪ বছর বয়সী আবদেল কাদের এসিদকে অভিযুক্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা উভয়ই শিশুটির বাবা-মা। তাদের বিরুদ্ধে খুনের পাশাপাশি একটি শিশুর মৃত্যুতে প্ররোচনা বা অবহেলার অভিযোগ আনা হয়েছে।

অভিযুক্তদের এর আগে গত ৩০ জানুয়ারি গুরুতর শারীরিক জখম করার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিল। গত ২ ফেব্রুয়ারি তাদের ইলিং ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় এবং তখন থেকে তারা পুলিশি হেফাজতে রয়েছেন। সোমবার তাদের আক্সব্রিজ ম্যাজিস্ট্রেট আদালতে তোলার কথা রয়েছে।

#londonnews #finchley #babycase #aknews #onebanglanews