সাইফ হাসান: লন্ডনের ব্রাইট হরাইজনস নার্সারিতে নি*র্যাতনের শিকার শিশুদের অভিভাবকরা চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন। তারা জানিয়েছেন নি*র্যাতনকারী ভিনসেন্ট চ্যানের অস্বাভাবিক আচরণ নিয়ে আগেই কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিল। কিন্তু কর্মকর্তারা তাদের কথা শোনেননি বরং তাদের অভিযোগ তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিলেন। বর্তমানে চ্যানকে ৫৬টি যৌ*ন অপ*রাধের জন্য ১৮ বছরের জেল দেওয়া হয়েছে। পুলিশের তদন্তে নার্সারির আইপ্যাড থেকেই নি*র্যাতনের লোমহর্ষক ভিডিও উদ্ধার করা হয়েছে।
রেচেল এবং জন (ছদ্মনাম) নামের এক দম্পতি বিবিসিকে জানিয়েছেন, তাদের ছেলে ও মেয়ে উভয়ই চ্যানের কাছে পড়ত। তাদের ছেলে যখন শরীর কামড়ের দাগ এবং ক্ষত নিয়ে বাসায় ফিরত, তখন তারা বিষয়টি নার্সারি ম্যানেজারকে জানিয়েছিলেন। কিন্তু কর্তৃপক্ষ তাদের অভিযোগকে পাত্তা না দিয়ে চ্যানকে একজন অত্যন্ত দক্ষ শিক্ষক হিসেবে বর্ণনা করেছিল।
তদন্তে দেখা গেছে, চ্যান নার্সারির শিশুদের ওপর যৌন নির্যাতন চালিয়ে তা ভিডিও করতেন। এমনকি রেচেলের ছেলেকে কাঁদতে দেখে তাকে সাহায্য না করে বরং ক্যামেরা সামনে ধরে ভিডিও করার প্রমাণ পেয়েছে পুলিশ। এছাড়া অন্যান্য শিশুদের দিয়ে তাকে মারধর করানোর মতো ভয়াবহ তথ্যও সামনে এসেছে যা অভিভাবকদের জন্য ছিল চরম যন্ত্রণাদায়ক।
এই ঘটনার পর ব্রাইট হরাইজনস নার্সারিটি বন্ধ করে দেওয়া হয়েছে। প্রায় ৭০০ জন অভিভাবককে জানানো হয়েছে যে তাদের সন্তানরা হয়তো চ্যানের সংস্পর্শে এসেছিল। অভিভাবকরা এখন নার্সারি কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন। অফস্টেড নামক তদারকি সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে কারণ তারা অভিযোগের পরও নার্সারিটিকে ভালো রেটিং দিয়েছিল।
২০২৪ সালের মে মাসে প্রথম চ্যানের বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে এবং সেপ্টেম্বর ২০২৫ এ ভয়াবহ সব ছবি উদ্ধার হয়। বর্তমানে উত্তর-পশ্চিম লন্ডনের এই ঘটনায় পুরো ব্রিটেন জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। চ্যানকে আদালত ১৮ বছরের কারাদণ্ড দিলেও ভুক্তভোগী পরিবারগুলো এখনো এই ট্রমা থেকে বের হতে পারছে না।
#লন্ডন #তদন্ত #নিরাপত্তা #নার্সারি #aknews #onebanglanews















