‘এপস্টিন ফাইলে’ লুকানো ছয় প্রভাবশালী ব্যক্তির নাম ফাঁস করলেন ‘রো খান্না’

102

সাইফ হাসান: জেফরি এপস্টিন নথিতে গোপন রাখা ছয় প্রভাবশালী ব্যক্তির নাম প্রকাশ করেছেন মার্কিন কংগ্রেস সদস্য রো খান্না। গত মঙ্গলবার মার্কিন কংগ্রেসে দেওয়া বক্তব্যে তিনি এই চাঞ্চল্যকর তথ্য সামনে আনেন যা বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। প্রকাশিত তালিকায় নাম আসা ব্যক্তিদের মধ্যে ভিক্টোরিয়াস সিক্রেটের প্রতিষ্ঠাতা থেকে শুরু করে ইতালীয় রাজনীতিকরাও রয়েছেন। কয়েক মিলিয়ন পৃষ্ঠার নথি পর্যালোচনার পর এই ছয়জনের নাম উদ্ধার করা হয় যারা এপস্টিনের যৌ*ন অপ*রাধের সাথে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। রো খান্না মনে করেন বিচার বিভাগ এখনো অনেক বড় বড় নাম জনসম্মুখে আনছে না।

কংগ্রেস সদস্য রো খান্না এবং রিপাবলিকান কংগ্রেসম্যান টমাস ম্যাসি বিচার বিভাগে গিয়ে দীর্ঘ দুই ঘণ্টা ধরে এই নথিগুলো পরীক্ষা করেন। তাদের অনুসন্ধানে উঠে আসা ছয়জনের মধ্যে অন্যতম হলেন ভিক্টোরিয়াস সিক্রেটের প্রতিষ্ঠাতা লেসলি ওয়েক্সনার এবং ডিপি ওয়ার্ল্ডের সিইও সুলতান আহমেদ বিন সুলাইয়েম। এছাড়া ইতালির রাজনীতিবিদ নিকোলা কাপুতোসহ আরও তিনজনের নাম এই তালিকায় পাওয়া গেছে।

অনুসন্ধানী প্রতিবেদন অনুযায়ী লেসলি ওয়েক্সনারের আর্থিক ও ব্যবসায়িক উন্নতির পেছনে জেফরি এপস্টিনের বড় ধরনের ভূমিকা ছিল। এফবিআই এর আগে তাকে এপস্টিনের সহ-ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করেছিল যদিও তার বিরুদ্ধে সরাসরি কোনো ফৌজদারি মামলা নেই। অন্যদিকে সুলতান আহমেদ বিন সুলাইয়েমের সাথে এপস্টিনের ই-মেইল চালাচালি এবং যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে কংগ্রেস সদস্যরা দাবি করেছেন।

জেফরি এপস্টিন ২০১৯ সালে কারাগারে থাকাকালীন আত্মহত্যা করেন এবং তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পাচারের মামলা চলছিল। রো খান্না অভিযোগ করেছেন যে মাত্র কয়েক ঘণ্টা নথি ঘেঁটে যদি ছয়টি গোপন নাম পাওয়া যায় তবে ৩০ লাখ পৃষ্ঠার নথিতে আরও অনেক প্রভাবশালী ব্যক্তির নাম আড়াল করা হয়েছে। প্রকাশিত এই নথিপত্রগুলো মার্কিন বিচার বিভাগ গত মাসের শেষের দিকে জনসম্মুখে আনে।

#এপস্টিন #মার্কিনসংবাদ #আন্তর্জাতিক #aknews #onebanglanews