মৃ*ত মায়ের নামে ১৩ হাজার পাউন্ডের বিদ্যুৎ বিল পাঠিয়ে সমালোচনার মুখে বিদ্যুৎ কোম্পানি

203

সাইফ হাসান: লন্ডনে ২৬ বছর বয়সী এক এতিম তরুণী মা ও খালাকে হারিয়ে যখন শোকাহত, তখন বিদ্যুৎ কোম্পানি ইয়ন তার মৃ*ত মায়ের নামে ১৩ হাজার পাউন্ডের বিশাল বিল পাঠিয়েছে। খালা মা\রা যাওয়ার পর ওই তরুণীর অ্যাকাউন্টে থাকা হাজার হাজার পাউন্ড ক্রেডিটও কেটে নেওয়া হয়েছে। কোম্পানিটি পরে তাদের ভুল স্বীকার করে মাফ চাইলেও ওই তরুণীর ভোগান্তি কমেনি। এমন অমানবিক আচরণের জন্য তীব্র সমালোচনার মুখে পড়েছে ইয়ন নেক্সট।

লন্ডনের বাসিন্দা ওই তরুণী ২০১৫ সালে মাকে এবং ২০২৪ সালে তার খালাকেও ক্যানসারে হারান। খালার মৃত্যুর পর তিনি দেখেন যে তাদের ফ্ল্যাটে অকারণে অনেক বেশি বিদ্যুৎ বিল আসছিল। এরপর তিনি নিজের নামে নতুন অ্যাকাউন্ট খোলেন এবং কোম্পানি জানায় তার খালার অ্যাকাউন্টে ৬,০০০ পাউন্ডের বেশি জমা বা ক্রেডিট ছিল যা পরবর্তী দুই বছরের বিল হিসেবে ব্যবহার করা যাবে।

কিন্তু ২০২৪ সালে হঠাৎ করেই ইয়ন সেই ক্রেডিট থেকে ৩,৩৬০ পাউন্ড কেটে নেয় এবং দাবি করে আগের হিসেবে ভুল ছিল। এর ঠিক এক মাস পরেই তারা তরুণীর মৃ*ত মায়ের নামে ১২,৯৬০ পাউন্ডের একটি অবিশ্বাস্য বিল পাঠায়, অথচ তার মা ২০১৫ সালেই মা\রা গেছেন। এই ভুতুড়ে বিলের টাকা আদায়ে কোম্পানিটি ঋণ আদায়কারী বা ডেট কালেক্টরদেরও পাঠিয়েছিল।

এনার্জি অমবাডসম্যানের হস্তক্ষেপে প্রায় ১৩ হাজার পাউন্ডের ওই ভুয়া বিলটি বাতিল করা হলেও কেটে নেওয়া ৩,৩৬০ পাউন্ড ফেরত দেওয়া হয়নি। ইয়ন দাবি করছে, স্মার্ট মিটারে ত্রুটি এবং কর্মীদের ভুলের কারণে আগে ভুল হিসাব দেখানো হয়েছিল। যদিও কোম্পানিটি তাদের ভুলের জন্য ক্ষমা চেয়ে বকেয়া মওকুফ করার কথা জানিয়েছে, তবে ভুক্তভোগী তরুণী এখনো এই জটিল হিসাব নিয়ে ধোঁয়াশায় আছেন।

#EONNext #EnergyBill #LondonNews #aknews #onebanglanews