ওয়ানবাংলানিউজ : লন্ডনের কিছু অংশে সোমবার ব্যাপক বৃষ্টির কারনে হঠাৎ বন্যার কবলে পড়েন কয়েক হাজার মানুষ। বৃষ্টির পানি দ্রুত নি:কাষণ না হওয়ায় বন্যার সৃস্টির হয়। মানুষের দোকানে ও ঘরবাড়ীতে পানি ঢুকে পড়ে। রাস্তায় গাড়ী চলাচলে ব্যাঘাত ঘটে।
আবহাওয়া অফিস বলছে সোমবার যে পরিমান বৃষ্টি হয়েছে তা পুরো জুলাই মাসের বৃষ্টিপাতের সমান।
বহু জায়গায় বাসিন্দাদের বাড়ী ঘর থেকে সরিয়ে নিতে হয়েছে, ট্রেইন লাইনে পানি প্রবেশ করায় সার্ভিস বন্ধ রাখা হয়।
লন্ডন ফায়ার সার্ভিস জানায় তারা বন্যা জনিত কারনে এক হাজারের বেশি ফোন কল রিসিভ করেছে।
বন্যার পানির উপর গাড়ী না চালাতে অনুরোধ করেছে ফায়ার সার্ভিস, তারা বলছে এই পানি দূষিত হতে পারে, গাড়ী দুঘর্টনাও ঘটতে পারে।
অন্যদিকে টেমস ওয়াটার জানিয়েছে, তারাও ৫ ঘন্টার মধ্যে আড়াই হাজার কল পেয়েছে।















