অভিবাসীদের হেনস্তার অভিযোগে ফ্রান্সে ১০ ব্রিটিশ কর্মীকে নিষিদ্ধ করল সরকার

145

সাইফ হাসান: ফ্রান্সে অভিবাসীবিরোধী কর্মকাণ্ড ও ঘৃণা ছড়ানোর অভিযোগে ১০ জন ব্রিটিশ নাগরিককে নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ‘রেইজ দ্য কালারস’ নামক একটি কট্টরপন্থী ব্রিটিশ সংগঠনের সদস্য এই ব্যক্তিরা ফ্রান্সের মাটিতে অভিবাসীদের ওপর চড়াও হচ্ছিলেন বলে অভিযোগ উঠেছে। ফরাসি কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের দেশে সহিংসতা ও ঘৃণাবাচক আচরণের কোনো স্থান নেই এবং আইনের শাসন সবার জন্য সমান।

গত বছর ছোট নৌকায় করে যুক্তরাজ্যে পাড়ি জমানো অভিবাসীর সংখ্যা ছিল প্রায় ৪১ হাজার যা একটি রেকর্ড। এই পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু উগ্র ডানপন্থী ব্রিটিশ গোষ্ঠী উত্তর ফ্রান্সে গিয়ে আশ্রয়প্রার্থীদের উত্ত্যক্ত করছে এবং সেই ভিডিও লাইভ প্রচার করছে। এদের মধ্যে অনেকেই ইংল্যান্ডের পতাকা হাতে নিয়ে ফ্রান্সের উপকূলে জড়ো হচ্ছে।

অভিযুক্তদের বিরুদ্ধে অভিবাসীদের নৌকায় হা*মলা ও তাদের গালিগালাজ করার অভিযোগ রয়েছে। একটি ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি সমুদ্র সৈকতে অভিবাসীদের ছোট নৌকা কেটে ফেলছেন এবং চিৎকার করে তাদের ‘সম্ভাব্য ধ*র্ষক, খু*নি ও শিশু নির্যাতনকারী’ বলে অভিহিত করছেন। গত সেপ্টেম্বরে ডাঙ্কাকার্কের কাছে অভিবাসীদের ওপর শারীরিক আ*ঘাত করার ঘটনাও তদন্ত করছে ফরাসি পুলিশ।

‘রেইজ দ্য কালারস’ সংগঠনটি এই নিষেধাজ্ঞাকে ‘লজ্জাজনক’ বলে দাবি করেছে এবং বলেছে তারা সবসময় শান্তিপূর্ণ অবস্থানে বিশ্বাসী এবং কোনো বেআইনি কাজ সমর্থন করে না। তবে মানবাধিকার সংস্থা ‘হোপ নট হেইট’ ফ্রান্সের এই কঠোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, দীর্ঘদিন ধরে এই গোষ্ঠীটি ফ্রান্সের উপকূলে অভিবাসী ও সমাজকর্মীদের হয়রানি করে আসছিল যা বন্ধ হওয়া জরুরি ছিল।

#FranceNews #ImmigrationCrisis #UKNews #aknews #onebanglanews