ওয়ানবাংলানিউজ: বিশ্বনাথ উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওযয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যকরী পরিষদের এক সভা গত ১১ ডিসেম্বর সোমবার লন্ডনের ব্রিকলেইনের মনসুন রেস্টুরেন্টে অনুষ্টিত হয়। ট্রাস্টের সভাপতি শামসুদ্দিন তালুকদার সামস এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মহাব্বত শেখ এর পরিচালনায় পবিত্র কোরআন তেলাওত করেন কার্যনির্বাহী সদস্য হানিফ আহমদ খান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যকরী সদস্য এমরান খান,সাবেক কোষাধ্যক্ষ ও বর্তমান কার্যকরী সদস্য মাহবুব আলী চুনু,সহ সভাপতি আব্দুল রব,সহ সাধারণ সম্পাদক হাসিনুজ্জামান নুরু, কোষাধ্যক্ষ কদর উদ্দিন ও প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ খান সুমেদ।
উপস্থিত সদস্যবৃন্দ যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত দৌলতপুর ইউনিয়নের সম্মানিত প্রবাসীদের কে দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ট্রাস্টি হওয়ার জন্য আহবান জানান। এ বছরের বাংলাদেশে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের কে বৃত্তি প্রদান এর রিপোর্ট পেশ করা হয় এবং আগামী মার্চ মাসে বিজিএম করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
daulathpur union education and welfare trust
http://www.onebanglanews.com/news/23869দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যকরী পরিষদের সভা
Posted by onebanglanews.com on Wednesday, 13 December 2017















