মুশফিকুর রহমান নেই নির্বাচনী মাঠে; শোক সভার মঞ্চে নেই বিএনপির কেউ

319

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: প্রাথমিক মনোনয়নের প্রায় দীর্ঘ আড়াই মাস পর এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের দীর্ঘ দশদিন পর সর্বমোট চারবার নির্বাচনী এলাকায় এসেছেন মুশফিকুর রহমান। এই মোট চার দিনের মধ্যে একদিন তিনি একটি জানাযায় অংশগ্রহণ করেন। আর আজ ৮ জানুয়ারি বেগম খালেদা জিয়ার দোয়ার মাহফিলে উপস্থিত হয়েছেন তিনি। অর্থাৎ নির্বাচন উপলক্ষে মুশফিকুর রহমান মাত্র দুইদিন এলাকায় জনসংযোগে উপস্থিত হয়েছেন।

তবে আজকের সফরেও মুশফিকুর রহমানের সাথে বিএনপিব দলীয় কোন নেতাকর্মীর উপস্থিতি দৃশ্যমান হয়নি। দোয়া মাহফিলের মঞ্চে প্রধান অতিথি ছিলেন মুশফিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তার কন্যা মোনা রহমান, জামাই আশফাক রহমান এবং নাতি আশিকুর রহমান। এছাড়াও মেয়ের জামাই আশফাকুর রহমানের সঙ্গে জেলে বন্দী আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর আপন ভাতিজা অংশগ্রহণ করেছেন। এই বিষয়টা ছিল বিএনপির আদর্শের সম্পূর্ণ বিপরীত। আরো মজাদার ব্যাপার হলো মঞ্চের সবাই কানাডা থেকে এসেছেন এবং কানাডার নাগরিক।

উল্লেখযোগ্য যে, সমাবেশে বিএনপির কোনো স্থানীয় নেতা বা কর্মীদের দেখা যায়নি। স্থানীয়দের অভিযোগ, এই সমাবেশ বাস্তবায়নের জন্য বিএনপি নয়, বরং “বেগম খালেদা জিয়ার দোয়ার” প্রোগ্রামের আওতায় বরং আওয়ামী লীগের লোকজনকে অতিথি ও ভাড়া করা হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের পরিস্থিতি কসবা আখাউড়ায় মুশফিকুর রহমানের জন্য রাজনীতির “দুর্ভিক্ষকালীন অবস্থা” নির্দেশ করে। দীর্ঘ ১৭ বছর ধরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সাথে বিচ্ছিন্নতা কারনে মুশফিকুর রহমানের রাজনৈতিক দুর্বলতা এখন স্পষ্ট।
বিএনপির সমর্থকরা প্রশ্ন করছেন, বিগত সময়ের কুখ্যাত আইন মন্ত্রীর শাসনামলে মুশফিকুর রহমান কোথায় পালিয়ে ছিল? কেন এখন সিন্ডিকেটের সহায়তায় মুশফিকুর রহমানকে নমিনেশন পেতে হলো? মূলত ৯৩ বছর বয়সী বার্ধক্যপীড়িত অচল ও জনবিছিন্ন প্রার্থী মুশফিকুর রহমানের হাতে বিএনপির মতো জনপ্রিয় একটি দলের নমিনেশন প্রদান কসবা আখাউড়া বিএনপিকে সাংগঠনিকভাবে অনেক দুর্বল করে তুলেছে। সেখানে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল ধানের শীষ মার্কা।
দেশ জুড়ে চরম সমালোচনার পর সবশেষ কবীর আহমেদ ভূইয়াকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে বিএনপি থেকে মনোনয়ন দৌড়ে নিয়ে আসলে পুরো কসবা আখাউড়ার রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পাল্টে গেল। ব্রাহ্মণবাড়িয়া ৪ আসন জুড়ে বিএনপির জনপ্রিয়তার চাঙ্গা ভাব আবারো সুস্পষ্ট ভাবে ফুটে উঠেছে।