সাইফ হাসান: লন্ডনের পার্লামেন্ট ভবনের সামনে নকল অ*স্ত্র নিয়ে লাইভ করার সময় ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে ওয়েস্টমিনিস্টার এলাকায় এই ঘটনা ঘটে যখন জনপ্রিয় টুইচ স্ট্রিমার ক্রিমো সরাসরি সম্প্রচার করছিলেন। পুলিশ জানিয়েছে তারা ক্যামেরায় অ*স্ত্র দেখতে পেয়ে দ্রুত এই ব্যবস্থা গ্রহণ করেছে। ঘটনাস্থল থেকে একটি নকল অ*স্ত্র উদ্ধার করা হয়েছে বলে ধারণা করছে মেট্রোপলিটন পুলিশ। বর্তমানে গ্রেফতারকৃতদের জামিন দেওয়া হলেও এই ঘটনার তদন্ত এখনো চলমান রয়েছে।
জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচের জনপ্রিয় ব্যক্তিত্ব ক্রিমোকে ওয়েস্টমিনিস্টার এলাকা থেকে আটক করা হয়। ক্রিমোর প্রায় ৪৮ হাজারেরও বেশি অনুসারী রয়েছে যারা নিয়মিত তার লাইভ ভিডিও দেখে থাকেন।
মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে শনিবার রাত ১০টা ৫০ মিনিটের দিকে একদল মানুষের কাছে অস্ত্র থাকার খবর পায় তারা। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখতে পায় তারা একটি নকল আগ্নেয়াস্ত্র নিয়ে ভিডিও করছিল।
গ্রেফতারের সময় পুলিশের একজন কর্মকর্তাকে বলতে শোনা যায় যে তারা ক্যামেরায় অস্ত্রটি দেখেছেন। ক্রিমোসহ মোট ১১ জন পুরুষকে জনসমক্ষে নকল আগ্নেয়াস্ত্র রাখার সন্দেহে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ১১ জনকেই জামিনে মুক্তি দেওয়া হয়েছে তবে তদন্ত এখনও শেষ হয়নি। টুইচ স্ট্রিমাররা মূলত সরাসরি সম্প্রচারের মাধ্যমে বিজ্ঞাপন এবং অনুদান থেকে আয় করে থাকেন।
#uknews #londonpolice #crimenews #aknews #onebanglanews















