বিশ্বকাপে মেসির থাকা আর্জেন্টিনার জন্য লাভ নাকি ক্ষতি জানালেন মুলার

152

সাইফ হাসান: ২০২৬ বিশ্বকাপের ক্ষণগণনা শুরু হয়ে গেছে এবং এর মাঝেই আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন জার্মান তারকা টমাস মুলার। তিনি মনে করেন মেসির উপস্থিতি দলের জন্য বড় শক্তি হতে পারে আবার তা নেতিবাচক প্রভাবও ফেলতে পারে। একইসাথে তিনি নিজের দেশ জার্মানির বিশ্বকাপ সম্ভাবনা ও গ্রুপ পর্বের চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন।

ম্যাজেন্টা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জার্মানির এই অভিজ্ঞ ফরোয়ার্ড জানান মেসির থাকাটা দলের ভারসাম্য পুরোপুরি বদলে দিতে পারে। মুলারের মতে এটি যেমন দলের জন্য ইতিবাচক হতে পারে তেমনি পরিস্থিতি বিবেচনায় খারাপ দিকেও মোড় নিতে পারে যা বেশ আগ্রহ জাগানো বিষয়।

বর্তমানে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসে খেলা মুলার সম্প্রতি এমএলএস কাপের ফাইনালে মেসির ইন্টার মায়ামির কাছে ৩-১ গোলে হেরেছেন। তিনি বলেন সেই ম্যাচে মেসি বল পেলেই দুর্দান্ত সব আক্রমণ তৈরি করেছিলেন এবং সঠিক জায়গায় নিজেকে মেলে ধরেছিলেন।

তবে লিগ পর্যায়ের এই পারফরম্যান্স আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ মঞ্চে একইভাবে কাজ করবে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ২০১৪ বিশ্বকাপজয়ী এই তারকা। তিনি মনে করেন বিশ্বকাপের মঞ্চ আর এমএলএস লিগের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে তাই বিষয়টি নিয়ে ভাবার অবকাশ আছে।

সাক্ষাৎকারে মুলার জার্মানির বিশ্বকাপ সম্ভাবনা নিয়েও কথা বলেন যেখানে তাদের গ্রুপে রয়েছে কুরাসাও, আইভরিকোস্ট ও ইকুয়েডর। তিনি জানান গত দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর এবার পরের রাউন্ডে ওঠা তাদের জন্য বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে।

#WorldCup2026 #Messi #ThomasMuller #FootballNews #BanglaNews #aknews #onebanglanews