উইদার্নসিতে সমুদ্রে তলিয়ে দুজনের মৃ*ত দেহ উদ্ধার এবং একজনের সন্ধান চলছে

121

সাইফ হাসান: ইংল্যান্ডের ইয়র্কশায়ার উপকূলে সমুদ্র থেকে আরও একজনের মৃ*ত দেহ উদ্ধার করা হয়েছে। এর আগে ৬৭ বছর বয়সী এক বৃদ্ধকে উদ্ধার করা হলেও পরে তিনি মা\রা গেছে বলে জানানো হয়। বিরূপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হলেও নিখোঁজ তৃতীয় ব্যক্তির সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। প্রচণ্ড ঠান্ডা এবং উত্তাল ঢেউয়ের মাঝে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। কর্তৃপক্ষ এই এলাকায় সাধারণ মানুষকে আপাতত না যাওয়ার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে।

গত শুক্রবার বিকেলে ইস্ট ইয়র্কশায়ারের উইদার্নসি উপকূলে বেশ কয়েকজন ব্যক্তি সাগরের ঢেউয়ের কবলে পড়েন। খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে হাম্বারসাইড পুলিশ, কোস্টগার্ড এবং অ্যাম্বুলেন্স সার্ভিস। প্রতিকূল আবহাওয়ার মাঝেও হেলিকপ্টার এবং বিশেষ উদ্ধারকারী দল সাগরে তল্লাশি চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে সেই সময় সমুদ্রের ঢেউ প্রায় ১০ ফুট পর্যন্ত উঁচু ছিল এবং আবহাওয়া ছিল প্রচণ্ড ঠান্ডা। একজন স্থানীয় ফটোগ্রাফার জানান উদ্ধারকারী দল সমুদ্রের খুব কাছ থেকেই কাজ করছিল। তীব্র শীতের কারণে পানিতে বেশিক্ষণ বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়েছিল বলে তিনি উল্লেখ করেন।

রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউশন বা আরএনএলআই সাধারণ মানুষকে এই মৌসুমে সমুদ্রে নামার ব্যাপারে সতর্ক করেছে। বর্তমানে সমুদ্রের পানির তাপমাত্রা ৬ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে যা শরীরের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। উল্লেখ্য যে গত নতুন বছরের দিনে ব্রাইটন উপকূলে এভাবে একজন সাঁতারু প্রাণ হারিয়েছিলেন।

পুলিশ জানিয়েছে যে এই মৃত্যুর পেছনে কোনো রহস্যজনক কারণ নেই বরং এটি একটি দুর্ঘটনা। নিখোঁজ ব্যক্তির সন্ধানে শনিবার ভোর থেকে পুনরায় বড় পরিসরে অভিযান শুরু করা হয়েছে। স্থানীয়দের নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় পুলিশি পাহারা জোরদার করা হয়েছে।

#উইদার্নসি #সমুদ্র #দুর্ঘটনা #aknews #onebanglanews