সাইফ হাসান: রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী জিয়াউর রহমানের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বুধবার বিকেলে রাজধানীর জিয়া উদ্যানে লাখ লাখ মানুষের উপস্থিতিতে এই দাফন সম্পন্ন হয়। জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের উপচে পড়া ঢল নামে। তারেক রহমানসহ পরিবারের সদস্যরা এবং দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিরা শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানান। শোকাতুর জনতা তাদের প্রিয় নেত্রীর মৃ*ত দেহকে চোখের জলে শেষ বিদায় জানান।
খালেদা জিয়াকে আজ বিকেল পাঁচটার দিকে রাজধানীর জিয়া উদ্যানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। স্বামী জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। সেনা ও নৌবাহিনীর সদস্যরা পতাকায় মোড়া কফিনটি কাঁধে করে সমাধিস্থলে নিয়ে যান।
এর আগে বেলা তিনটায় মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা সম্পন্ন হয়। জানাজায় প্রধান উপদেষ্টা এবং ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন। পুরো সংসদ ভবন এলাকা থেকে শুরু করে কারওয়ান বাজার পর্যন্ত এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
দাফনের সময় তারেক রহমান এবং তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তারেক রহমান মায়ের কফিনের পাশে দীর্ঘক্ষণ কোরআন তিলাওয়াত করেন। সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।
#khaledazia #funeral #bangladesh #aknews #onebanglanews















