২০২৫ সালে বাংলাদেশে টিকটকে সবচেয়ে বেশি খোঁজা ভিডিওর তালিকা প্রকাশ

81

সাইফ হাসান: ২০২৫ সালে বাংলাদেশ থেকে টিকটকে সবচেয়ে বেশি কোন বিষয়গুলো খোঁজা হয়েছে তার একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। বছরজুড়ে গান খেলাধুলা এবং বিনোদন জগতের নানা তথ্য জানতে ব্যবহারকারীরা এই প্ল্যাটফর্মটির ওপর অনেক বেশি নির্ভর করেছেন। এই তালিকায় শোবিজ তারকা থেকে শুরু করে দর্শনীয় স্থান এবং উল্লেখযোগ্য মুহূর্তগুলোও স্থান পেয়েছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে টিকটক বাংলাদেশ কর্তৃপক্ষ।

২০২৫ সালে শোবিজ তারকাদের মধ্যে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে ইয়াশ রোহান, হানিয়া আমির ও তাসনিয়া ফারিণকে। এছাড়া টিকটক নির্মাতা হিসেবে নুসরাত জাহান, ইফতেখার রাফসান এবং সালমান মুক্তাদিরের নাম ছিল তালিকার শীর্ষে। সংগীতশিল্পীদের মধ্যে রিয়াদ আহসান ও টেলর সুইফটের জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো।

খেলোয়াড়দের মধ্যে লামিনে ইয়ামাল, লিওনেল মেসি এবং মোস্তাফিজুর রহমানের খোঁজ করেছেন এদেশের ক্রীড়াপ্রেমীরা। ভ্রমণের জন্য দুবাই এবং ময়মনসিংহের ফটিকছড়ির মিনি কাশ্মীর ছিল সবচেয়ে জনপ্রিয় সার্চের তালিকায়। এছাড়া জনপ্রিয় টিভি নাটকের মধ্যে ব্যাচেলর পয়েন্ট ও অনুরাগের ছোঁয়া নিয়ে মানুষের বেশ আগ্রহ দেখা গেছে।

এ বছরের উল্লেখযোগ্য মুহূর্তগুলোর মধ্যে আইফোন ১৭ প্রো ম্যাক্স, ব্যালন ডি’অর ২০২৫ এবং মিস ইউনিভার্স বাংলাদেশের তথ্য জানতে টিকটকে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে। টিকটকের দক্ষিণ এশিয়ার অপারেশনস লিড উমেইস নাভিদ জানান যে ব্যবহারকারীরা এখন দ্রুত তথ্য ও পরামর্শ পেতে এই প্ল্যাটফর্মের ওপর অনেক বেশি নির্ভর করছেন।

#tiktokbangladesh #trending2025 #socialmedianews #aknews #onebanglanews