ওয়ানবাংলানিউজ: ব্রিটেনের বিভিন্ন শহরে শ্বেতাঙ্গ নারীদের ধর্ষণ এবং অন্যান্য যৌন হয়রানি করছে সংঘবদ্ধ একাধিক পাকিস্তানি চক্র। মদ ও বিভিন্ন নেশাদ্রব্য সেবনের পর এমন হামলা চালায় তারা। মূল ধারার ব্রিটিশ সমাজে অন্তর্ভুক্ত না হতে পারার আক্রোশ থেকেই তারা এমন সহিংস আচরণ করছে বলে জানায় পাকিস্তানিদের ব্রিটেন ভিত্তিক সংগঠন কুইলিয়াম গ্রুপ। সংগঠনটির এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।
তাই ব্রিটেনে বসবাসরত পাকিস্তানিদের আধুনিক ব্রিটিশ সমাজে অন্তর্ভুক্ত করতে সরকারি সাহায্যের আবেদন জানিয়েছে কুইলিয়াম।
প্রতিবেদনের অন্যতম লেখক মুনা আলি বলেন, ‘এই ধরণের কুকর্মে এশিয়ানদের অভিযোগ অতিরঞ্জিত ভাবে প্রচারিত হয় গণমাধ্যমে। কিন্তু সঠিক তথ্য সামনে আসার পর আমরা যথেষ্ট উদ্বিগ্ন এবং শঙ্কিত। পাকিস্তানি বংশোদ্ভূতদের জন্য বিষয়টি অত্যন্ত আপত্তিকর।’
২০০৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত পাকিস্তানি চক্রগুলোর মাধ্যমে এমন ৫৮ টি যৌন হয়রানির ঘটনা নিয়ে কাজ করেছে কুইলিয়াম।
অনুসন্ধানে দেখা গেছে, যৌন হয়রানির দায়ে অভিযুক্তদের ৮৪ ভাগই এশিয়ান। যাদের বেশিরভাগই আবার পাকিস্তানি। তাদের মধ্যে ২২ জন ছিল কৃষ্ণাঙ্গ, ১৮ জন শ্বেতাঙ্গ এবং বাকি দু’জনের পরিচয় নিশ্চিত হওয়া যায় নি।
উল্লেখ্য, ব্রিটেনের জনসংখ্যার মাত্র ৭ শতাংশ এশিয়ান।
কুইলিয়াম এর প্রধান নির্বাহী হারাস রফিক বলেন, ‘সাম্প্রতিক সময়গুলোতে এ ধরণের অপরাধী চক্রের সংখ্যা দ্রুত হারে বাড়ছে। আর গোঁড়া মতাবলম্বীরা ঘৃণার বহিঃপ্রকাশ হিসেবে এমন কাজ করে থাকে। রাজনীতি সংশ্লিষ্টরা এ বিষয়ে কথা বলতে চান না। কিন্তু এড়িয়ে যাওয়া কোনো সমাধান নয়। সংঘবদ্ধ হয়েই আমাদের এর বিরুদ্ধে কাজ করা উচিত।’
গবেষণায় দেখা গেছে, পারিবারিক সম্মানের খাতিরে এশিয়ান কমিউনিটি মেয়েরা ব্রিটেনে নিরাপদ। সেখানে তরুণ শ্বেতাঙ্গ নারীরা যৌন হেনস্থাকারীদের ‘সহজ লক্ষ্যবস্ত’।
কীভাবে পাকিস্তানি পুরুষরা যৌন হেনস্থা করে সেই তথ্যও উঠে এসেছে একাধিক ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে।
২০১১ সাল থেকে ব্রিটেনের রোচডেল, রথারহ্যাম এবং বার্মিংহামের মতো শহরগুলোতে পাকিস্তানি বংশোদ্ভূতরা সংঘবদ্ধ যৌন হয়রানির দায়ে বিভিন্ন মেয়াদে সাজাভোগ করে আসছে।















