কসবা আখাউড়ায় গো-হারা হতে পারে মুশফিকুর রহমানের

নির্বাচনী এলাকা ও ঢাকা; কোথাও উপস্থিতি নেই বিএনপি প্রার্থীর

416

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার কোথাও খুঁজে পাওয়া যায়নি কসবা-আখাউড়া আসনের প্রার্থী মুশফিকুর রহমানকে। জানাযায়, সেদিনও বাসায় রেস্টে ছিলেন তিনি। একটি ভিডিওতে দেখা যায় মাত্র ১৫-২০ জনের একটি গ্রুপ মুশফিকুর রহমানের ব্যানার নিয়ে সংবর্ধনাস্থলের বাইরে দাঁড়িয়ে ছিল। ব্যাস এতোটুকুই ছিল। বিমানবন্দর কিংবা ৩০০ ফিট; কোথাও উপস্থিত হতে পারেননি তিনি। কারণ ছিল তার শারীরিক অক্ষমতা।

অন্যদিকে আসনটিতে জামায়াতের প্রার্থী ও তার সমর্থকরা বেশ উৎফুল্ল আছে। বিএনপির অসুস্থ ও অচল প্রার্থীর বিপরীতে জায়ামাত প্রার্থী উক্ত আসনে এখন ভোটারদের অস্থায় আছেন। মুশফিকুর রহমান পার্থী হিসেবে বহাল থাকলে জামায়াত ইসলামী আসনটিতে জয়ী হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।

২০২৪ এর ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতিতে জনগণের মধ্যে সাইকোলজিক্যাল পরিবর্তন এসেছে। ভোটাররা কোন অবস্থাতেই শুধু দলীয় মার্কার স্বার্থে একজন অচল ও অসুস্থ প্রার্থীকে ভোট দিবেন না। ফলে কসবা আখাউড়া আসনের বিএনপির অসুস্থ প্রার্থী মুশফিকুর রহমান বাজেভাবে হেরে যাওয়ার সমুহ সম্ভাবনায় রয়েছে বলে বিভিন্ন জরিপ মারফতও জানা যাচ্ছে।

সীমান্তবর্তী দুটি গুরুত্বপূর্ণ উপজেলার সমন্বয়ে গঠিত
ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা আখাউড়া আসনের মনোনয়ন বগলদাবা করে ঢাকায় বসে আছেন অসুস্থ মুশফিকুর রহমান।

২০২৪ সালের ৫ আগস্ট এর পর কসবা আখাউড়াকে কেন্দ্র করে গড়ে ওঠা একটা সিন্ডিকেটের সহায়তায় মুশফিকুর রহমান মনোনয়ন প্রাপ্ত হন বলে জানা গেছে।
মনোনয়ন প্রাপ্ত হয়েও ৯০ উর্ধ্ব বয়সী মুশফিকুর রহমান এলাকার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পারছেন না। কারণ তার মারাত্মক শারীরিক অক্ষমতা। অথচ দুটি পৌরসভা ও ১৫ টি ইউনিয়নের সমন্বয়ে বিশাল একটি আসন ব্রাহ্মণবাড়িয়া-৪।

মুশফিকুর রহমান এখন নিজস্ব বুদ্ধিমত্তার সাহায্যে কথা বলতে পারেন না অন্য কেউ তাকে কি বলবে তা শিখিয়ে দিতে হচ্ছে। কারন তিনি ডিমেনশিয়া (স্মৃতিভ্রংশতা) এবং সিজোফ্রেনিয়ার মতো মানসিক রোগে আক্রান্ত।

এছাড়াও মুশফিকুর রহমানের পারকিনসন্স ডিজিজ ও এসেনসিয়াল ট্রিমর রোগের কারনে তিনি সোজা হয়ে দাঁড়াতে পারেন না ও তার হাত কাঁপে।

তিনি কানে ভালো শুনতে পান না। এমনকি দু চোখ ভালো করে খুলে কথা বলতে পারেন না। সাথে তার দৃষ্টিশক্তিও কম।

এছাড়া তার EDS (Excessive Daytime Sleepiness)রোগের কারনে জনগণের সাথে কথা বলার মধ্যেই তিনি হঠাৎ ঘুমিয়ে পড়ছেন। EDS বার্ধক্য জনিত মারাত্মক একটা রোগ।

মুশফিকুর রহমান নিয়মিত অসংলগ্ন কথা বলেন। সমাবেশকে ‘সহবাস’ বলেছেন। “আখাউড়া উপজেলাবাসীর ভোট লাগবে না”। ইত্যাদি তিনি প্রকাশ্যে বলেছেন। জনগণ তার কথাবার্তাকে পাগলের প্রলাপ বলে আখ্যা দিয়েছে। কসবা আখাউড়া আসনের বিএনপির প্রার্থী বাছাই ও মনোনয়নকে মুশফিকুর রহমানের সিন্ডিকেটের কারসাজি বলে বলে ধরে নিয়েছেন।

বিএনপির বায়োবৃদ্ধ প্রার্থী মুশফিকুরকে নিয়মিত টয়লেট সেফটিও পরে থাকতে হয়। এই বিষয়টাও এখন প্রকাশ্যে চলে এসেছে।

অসুস্থ মুশফিকুর রহমানের সেবা করতে পাশে সব সময় দুজন দাঁড়িয়ে থাকতে হয় যারা তাকে হাঁটতে ও দাঁড়িয়ে থাকতে সহযোগিতা করছে। তার জন্য গাড়িতে জীবন রক্ষাকারী মেডিকেট বহন করতে হয়। তিনি বিভিন্ন রোগের কারণে হাসপাতালে হাসপাতালে ঘুরতে হচ্ছে নিয়মিত।
মুশফিকুর রহমান বিএনপির মনোনয়ন প্রাপ্তির দুই মাস পেড়িয়ে গেলেও মাত্র তিন দিন নির্বাচনী এলাকায় গিয়েছেন। এর মধ্যে একদিন শুধু জানাজায় অংশগ্রহণ করতে গিয়েছিলেন।

মুশফিকুর রহমানের মারাত্মক শারীরিক অক্ষমতা, জন সম্মুখে পাগলামি ও অসংলগ্ন কথাবার্তার কারণে কর্তৃপক্ষ জামাতে ইসলামী তাকে ‘অচল মাল’ ও অচল প্রার্থী হিসেবে হিসাবে রাজনৈতিক প্রোপাগান্ডা চালাচ্ছে। এরই মধ্যে কসবা আখাউড়া আসনে জামাত ইসলামী বিএনপি নেতাকর্মীদের দলে বেড়াতে শুরু করেছে। বিএনপির নেতাকর্মীদের গণহারে জামাতে ইসলামীতে যোগদানের চার-পাঁচটি ঘটনাও ঘটেছে। তাদের ক্ষোভ ছিল বিএনপির অচল প্রার্থী বাঁছাই করার  উপর।

এরআগে মুশফিকুর রহমান বিএনপি থেকে মোট চারবার নমিনেশন প্রাপ্ত হয়েছিলেন যারমধ্যে মাত্র একবার পাস করেছিলেন তা ২০০১ সালে। ২০০৮ সালের নির্বাচনের বিপুল ব্যবধানে ফেল করেন তিনি। ২০১৪ সালের তাকে নমিনেশন দিলেও তিনি কানাডা থেকে দেশে ফিরেন নি। ২০১৮ নমিনেশন সারেন্ডার করে ফিরে যান মুশফিকুর রহমান। ২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিনি নিখোঁজ ছিলেন। কসবা-আখাউড়া, ঢাকা কিংবা কানাডায় কোথাও তার সামাজিক ও রাজনৈতিক উপস্থিতি ছিল না।