বিশ্বকাপ না জিতলে জুলাইতে আমাকে ধরবেন হুঙ্কার দিলেন নেইমার

48

সাইফ হাসান: বাঁ হাঁটুতে বড় ধরনের অ*স্ত্রোপচারের টেবিলে বসছেন ব্রাজিলের পোস্টার বয় নেইমার। মাসখানেক ধরে ভোগানো পুরনো আ*ঘাত থেকে মুক্তি পেতে আজই বেলো হরিজন্তেতে তার অ*স্ত্রোপচার হবে। মাঠের লড়াইয়ে ফেরার আগেই ২০২৬ বিশ্বকাপ জয় নিয়ে সমর্থকদের বড় এক প্রতিশ্রুতি দিয়েছেন এই তারকা। শিরোপা জিততে না পারলে তাকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করানোর চ্যালেঞ্জ দিয়েছেন নেইমার।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে বেলো হরিজন্তেতে আজ নেইমারের হাঁটুতে আর্থ্রোস্কোপি করা হবে। জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমারের তত্ত্বাবধানে এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে। সেরে উঠতে তার সর্বোচ্চ এক মাস সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইনজুরি কাটিয়ে আগামী বছরের ফেব্রুয়ারি নাগাদ আবারও বল পায়ে মাঠে ফিরতে পারেন এই ফরোয়ার্ড। তবে ২০২৬ বিশ্বকাপে খেলতে হলে তাকে শতভাগ ফিট হওয়ার শর্ত দিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতে চললেও নেইমারের সঙ্গে চুক্তি নবায়নের জোর সম্ভাবনা দেখছে ক্লাবটি।

সম্প্রতি প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দিকে নিয়ে এক অনুষ্ঠানে গিয়ে নেইমার বলেন বিশ্বকাপ জেতাতে তারা অসম্ভবকেও সম্ভব করবেন। ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন বিশ্বকাপ না জিততে পারলে জুলাই মাসে যেন সবাই তাকে ধরেন। ফাইনালে উঠতে পারলে দলের জন্য গোল করারও অঙ্গীকার করেন এই ফুটবলার।

আগামী মার্চ মাসে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। নেইমারের জন্য এই ম্যাচগুলো অনেকটা অগ্নিপরীক্ষার মতো হতে যাচ্ছে। সুস্থ হয়ে ফিরে আনচেলত্তির দলে জায়গা করে নিতে হলে তাকে দ্রুতই নিজের জাদুকরি রূপে ফিরতে হবে।

#নেইমার #ব্রাজিল #ফুটবল #বিশ্বকাপ #স্পোর্টসনিউজ