বীর হাদি তুমি চিরদিন কোটি বাংলাদেশির বুকের মধ্যে বেঁচে থাকবে

160

সাইফ হাসান: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির জানাজা সম্পন্ন হয়েছে। ঢাকার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন। পুরানা পল্টনে মাথায় **গু*লি লাগার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি **মা\রা গেছে। হাদির এই বিদায়ে আজ সারাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। শোকাতুর পরিবেশে প্রধান উপদেষ্টা তাকে বীর হিসেবে অবিহিত করে স্মরণ করেন।

আজ শনিবার দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ছাড়াও সরকারের বিভিন্ন উপদেষ্টা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং লাখো সাধারণ মানুষ অংশ নেন। জানাজার আগে দেওয়া বক্তব্যে ড. ইউনূস বলেন, হাদিকে আমরা বিদায় দিতে আসিনি বরং তার আদর্শ বুকে ধারণ করার ওয়াদা করতে এসেছি।

প্রধান উপদেষ্টা তার বক্তব্যে হাদির রাজনৈতিক দূরদর্শিতার প্রশংসা করে বলেন, হাদি মাথা নত না করার যে মন্ত্র শিখিয়ে গেছে তা জাতি সবসময় মনে রাখবে। তিনি বলেন, হাদি নির্বাচনের মাধ্যমে মানুষের কাছে পৌঁছানোর যে বিনীত প্রক্রিয়া দেখিয়ে গেছে তা আগামীর রাজনীতিতে অনুসরণ করা হবে। বাংলাদেশ সবসময় বিশ্বের দরবারে মাথা উঁচু করে চলবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হলেও গত বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই ঘটনার বিচার চেয়ে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছেন।

জানাজা শেষে হাদির মরদেহ আল্লাহর হাতে আমানত রেখে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। এই সময় জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউ জুড়ে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

#হাদি #প্রধানউপদেষ্টা #বাংলাদেশ #ইনকিলাবমঞ্চ #শোক