চিকিৎসাধীন অবস্থায় মা\রা গেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি

166

সাইফ হাসান: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা\রা গেছেন। গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টনে গুলি*বিদ্ধ হওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে সামাজিক মাধ্যমে তার মৃ*ত হওয়ার খবরটি নিশ্চিত করে ইনকিলাব মঞ্চ। এই বর্বরোচিত হা*মলার বিচার এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগে গণজমায়েতের ডাক দেওয়া হয়েছে।

গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশায় যাওয়ার সময় শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য গত শনিবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল।

ইনকিলাব মঞ্চ তাদের ফেসবুক পোস্টে জানিয়েছে যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে ওসমান হাদিকে শহীদ হিসেবে কবুল করা হয়েছে। তারা অভিযোগ করেছে যে এই হামলা পরিকল্পিত ছিল এবং খুনিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে। শরীফ ওসমান হাদি ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চেয়েছিলেন।

ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে যে হামলাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। এমনকি প্রয়োজনে সারা দেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালকৃষ্ণান হাসপাতালে গিয়ে অসুস্থ হাদিকে দেখে এসেছিলেন। এরপর তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলে হাদির শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছিলেন। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তিনি না ফেরার দেশে চলে গেলেন।

#শরীফ_ওসমান_হাদি #ইনকিলাব_মঞ্চ #সিঙ্গাপুর #বিক্ষোভ #বাংলাদেশ_নিউজ