ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা: বাংলাদেশের অভিভাবক, দেশনেত্রী, গণতন্ত্রের মাতা, আপসহীন নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় কসবা উপজেলার আড়াইবাড়ি দরবার শরীফে আগামী শুক্রবার বাদ জুম্মা বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
উক্ত মোনাজাত ও দোয়া অনুষ্ঠানে এবং জুম্মার নামাজে উপস্থিত থাকবেন কসবা আখাউড়া থেকে ধানের শীষের মনোনয়ন প্রার্থী জননেতা আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া।
এই মোনাজাত ও দোয়া অনুষ্টানে শরিক হয়ে দেশনেত্রীর সুস্থতা কামনায় দোয়া করার জন্য—কসবা ও আখাউড়া উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতীদল, শ্রমিকদল, জাসাস, উলামাদলসহ সমস্ত অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, সমর্থকবৃন্দ এবং
সকল শ্রেণি–পেশার জনসাধারণকে আন্তরিকভাবে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর রোববার বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় কবীর আহমেদ ভূঁইয়ার নির্দেশে কসবা ও আখাউড়া উপজেলায় দিনব্যাপী দোয়া, সোয়া ২৬ লক্ষ বার খতমে ইউনুস দোয়া পাঠ ও সাদাকায়ে জারিয়া হিসাবে গরিবদের মধ্যে ২১ টি খাসিি বিতরণ করা হয়।















