ওয়ানবাংলানিউজ: গত ১১ই ডিসেম্বর সোমবার ঐতিহ্যবাহী বিশ্বনাথ উপজেলার প্রাচীনতম বিদ্যাপিঠ রামসুন্দর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় আয়োজিত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ শফিকুর রহমান চৌধুরী ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ শফিকুর রহমান চৌধুরী, সমাজের প্রত্যেক দরিদ্র মানুষকে নিজের চারপাশের খালি জায়গায় মৌসুমী সবজি চাষ , হাঁস – মোরগ ও ছাগল পালনে নিজেদেরকে আত্ননির্ভরশীল করতে এগিয়ে আসার আহবান জানান এবং আর্তমানবতার সভায় গত এক দশক ধরে বিশেষ অবদান রাখার জন্য বিশ্বনাথ এইড ইউকের ভূয়সী প্রশংসা করেন ।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্বনাথ এইড ইউকের নেতৃবৃন্দ বিশ্বনাথের দরিদ্র যুবক – যুবতীকে তাদের তত্ত্বাবধানে প্রশিক্ষিত করে তুলে কর্মমূখী জ্ঞান প্রদানের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন । অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক মো. আসাদুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, বিশ্বনাথ এইড ইউকের সাধারণ সম্পাদক ও লন্ডন-বাংলা প্রেসক্লাবের সদস্য আবুল হাসনাত, প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক ও লন্ডন-বাংলা প্রেসক্লাবের সদস্য আবদুল বাছিত রফি, বিশ্বনাথ এইড ইউকের লাইফ মেম্বার আবদুল কাদির, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের ও মিজানুর রহমান মিজান এবং উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন।
বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপুর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাব সদস্য জামাল মিয়া ও স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি তজম্মুল আলী রাজু।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, আওয়ামী লীগ নেতা আবদুল মতিন, আব্দুর রউফ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ কবিরুল ইসলাম, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ রফিক হাসান মেম্বার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান বদরুল, বিশ্বনাথ নতুনবাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি শামীম আহমদ ,বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন প্রমূখ ।
অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক অসহায় পরিবারের নারী-পুরুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়। প্রসংগত গত প্রায় এক দশক ধরে ধারাবাহিকভাবে বিশ্বনাথ এইড ইউকে প্রবাসী অধ্যুষিত এই জনপদের হাজার হাজার হতদ্ররিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র , শীতের কম্বল , ঢেউটিন , টিউব ওয়েল বিতরণ , চাল ও ইদের খাদ্য সামগ্রী বিতরণ , ফ্রী খৎনা ও মেডিকেল ক্য্যম্পের আয়োজন , বিবাহ , চিকিৎসা সহ বহু সেবামূলক কাজ করে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে ।















