ওয়ানবাংলানিউজ: যেখানে হাসিনা সেখানেই প্রতিরোধ কর্মসূচি সফল করতে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের নেতৃত্বে মঙ্গলবার ১২ ডিসেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে যোগ দিতে যাচ্ছে যুক্তরাজ্য বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ২ শতাধিক নেতাকর্মী । বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গনতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে সমগ্র ইউরোপের বিএনপির নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশীদের উক্ত ডেমনস্ট্রেশনে যোগদান করতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ।















