২৯ অক্টোবর কসবা-আখাউড়া বিএনপি ও আলেম সমাজের মহামিলন

447

নিজস্ব সংবাদদাতা: আজ ১৩ অক্টোবর সোমবার বিকেলে বাংলাদেশের  আলেম সমাজের উজ্জ্বল নক্ষত্র, ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান এবং আলেম সমাজের গর্বিত প্রতিনিধি জনাব জুনায়েদ আল হাবিবির সাথে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা আখাউড়া) এর ধানেরশীষের অন্যতম কান্ডারী আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়ার এক গুরুত্বপূর্ণ  বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে কসবা ও আখাউড়া অঞ্চলে আলেম সমাজকে কীভাবে আরও ঐক্যবদ্ধ, সুসংগঠিত ও সক্রিয় করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত উক্ত দুইনেতা সবাইকে নিয়ে একমত হন যে, জাতীয় ঐক্য ও নৈতিক শক্তি গঠনে আলেম সমাজের ভূমিকা অপরিসীম।

এই বৈঠকে আগামী ২৯ অক্টোবর কসবা-আখাউড়া অঞ্চলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও আলেম সমাজের এক মহামিলন মেলা আয়োজনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এ মহামিলনমেলা হবে ঐক্য, দেশপ্রেম ও ইসলামী মূল্যবোধের এক অনন্য বার্তা বহনকারী অনুষ্ঠান।

একটা সময় আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া বলেন,  আমরা দৃঢ়ভাবে অঙ্গীকার করছি— সারাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে এবং দেশের ইসলামপ্রিয় জনগণের অধিকার রক্ষায় আমরা একযোগে কাজ করে যাব ইনশাআল্লাহ।