শিক্ষা জীবনে পড়তে-লিখতে পারেননি, কলেজ এসে ধরা পড়লো ডিসলেক্সিয়া রোগ!

196

সাইফ হাসান: ডিসলেক্সিয়া ও ডিসক্যালকুলিয়াতে আক্রান্ত একজন ২২ বছর বয়সী যুবক জানান, তার স্কুল জীবন ছিল প্রতিদিনের এক যুদ্ধ। নর্থাম্বারল্যান্ডের ক্রামলিংটন-এর বাসিন্দা লুক হল বর্ণ এবং সংখ্যা চিনতে পারতেন না, তার মনে হতো যেন অক্ষরগুলো পৃষ্ঠার ওপর ‘নাচছে’। তিনি কলেজ জীবন শুরু করার আগে রোগ নির্ণয়ের সুযোগ পাননি। তবে, বর্তমানে তিনি একজন স্বেচ্ছাসেবকের সাহায্যে পড়ালেখা শিখছেন এবং খেলাধুলার কোচ হওয়ার স্বপ্ন দেখেন।

লুক হল জানান, স্কুলে শিক্ষকরা ভাবতেন তিনি দুষ্টুমি করছেন এবং অকারণে হতাশ হয়ে যাচ্ছেন। তিনি বলেন, “তারা কখনও জানতে পারেননি যে আমার আসলে কী হয়েছিল।” পড়া এবং লেখায় যথেষ্ট সংগ্রাম করে স্কুল ছাড়তে হয় লুককে। ন্যাশনাল লিটারেসি ট্রাস্টের মতে, উত্তর-পূর্ব ইংল্যান্ডের ১৭ শতাংশের বেশি প্রাপ্তবয়স্কদের খুব দুর্বল সাক্ষরতার দক্ষতা রয়েছে, যা নর্থ ইস্ট চেম্বার অফ কমার্সের ২০২১ সালের এক গবেষণায় ২৩ শতাংশের কাছাকাছি দেখানো হয়েছে।

স্কুলে কিছুটা সাহায্য পেলেও লুক তার হতাশার কারণে প্রায়ই সমস্যায় পড়তেন। নিউক্যাসল কলেজে ভর্তি হওয়ার পরই তার ডিসলেক্সিয়া এবং ডিসক্যালকুলিয়া (যা সংখ্যা প্রক্রিয়াকরণে সমস্যা তৈরি করে) ধরা পড়ে। রাগবি খেলোয়াড় এবং ভক্ত হিসেবে তিনি একজন স্পোর্টস কোচ হওয়ার স্বপ্ন দেখতেন, কিন্তু তার সাক্ষরতার সীমাবদ্ধতা তার পথে বাধা হয়ে দাঁড়ায়। এরপর তিনি ‘রিড ইজি’ নামের একটি দাতব্য সংস্থার সাহায্য নেন, যেখানে স্বেচ্ছাসেবক প্রশিক্ষকরা তাকে একা-একা সাক্ষরতার দক্ষতা শেখান।

লুক বলেন, “স্কুল জীবনের তুলনায় এখন উন্নতি করতে পেরে আমি নিজের ওপর খুব গর্বিত বোধ করি।” অন্যদিকে, ন্যাশনাল লিটারেসি ট্রাস্ট জানিয়েছে, উত্তর-পূর্ব ইংল্যান্ডের স্কুলগুলোতে বইয়ের অভাব মেটাতে হবে। এই অঞ্চলের ১৮ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে কোনো নির্দিষ্ট লাইব্রেরি নেই, এবং এই ধরনের স্কুলগুলো সাধারণত দরিদ্র কমিউনিটিতে অবস্থিত। এই ঘাটতি পূরণে ট্রাস্টটি বেশ কয়েকটি স্কুলে ছোট আকারের লাইব্রেরি তৈরি করে দিচ্ছে।