ব্রিটেনের উচিত ভারতের কাছে ক্ষমা চাওয়া : সাদিক খান

1552

আন্তর্জাতিক ডেস্ক: ১৯১৯ সালে পাঞ্জাবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকা-ের জন্য ভারতের কাছে ব্রিটিশ সরকারের ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন পাকিস্তানি বংশোদ্ভূত লন্ডনের মেয়র সাদিক খান।

ভারত সফররত লন্ডনের মেয়র সাদিক খান গতকাল বুধবার সকালে পাঞ্জাবের অমৃতসর শহরে জালিয়ানওয়ালাবাগ স্মৃতিসৌধ পরিদর্শনে গিয়েছিলেন। সেখানকার দর্শনার্থীর খাতায় তিনি লেখেন, ‘জালিয়ানওয়ালাবাগ দেখে মন বিষণ্ণ হয়ে গেল। ১৯১৯ সালে বৈশাখী উৎসবের ঠিক আগে ঘটে যাওয়া ওই ঘটনা যেন আমরা কখনো ভুলে না যাই। ব্রিটিশ সরকারের উচিত ওই ঘটনার জন্য ক্ষমাপ্রার্থনা করা।’

ব্রিটেনে সাদিক খান যে দলের শীর্ষস্থানীয় নেতা, ওই লেবার পার্টি বহুবার ক্ষমতায় এলেও কোনো লেবার সরকারই এ হত্যাকা-ের জন্য ক্ষমা চায়নি।

উল্লেখ্য, ভারতের স্বাধীনতা আন্দোলনে জালিয়ানওয়ালাবাগ হত্যাকা- সব থেকে নৃশংস ঘটনাগুলোর মধ্যে অন্যতম। চারদিকে উঁচু বাড়ি দিয়ে ঘেরা একটি চত্বরে একটি সভার জন্য জড়ো হওয়া প্রায় হাজারবিশেক নারী-পুরুষ ও শিশুর ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছিল ব্রিটিশ সেনাবাহিনী। সরকারি হিসাবেই নিহত হয়েছিলেন ৩৭৯ এবং আহতের সংখ্যা দেড় হাজারেরও বেশি।