পিজ্জা এক্সপ্রেস, ব্রিটিশ এয়ারওয়েজসহ কোম্পানি ন্যূনতম মজুরি লঙ্ঘনের জন্য বকেয়া মজুরি প্রদান শ্রমিকদের !

31

সাইফ হাসান: পিজ্জা এক্সপ্রেস, ব্রিটিশ এয়ারওয়েজ এবং ক্যাপিটা-সহ ৫১৮টি প্রতিষ্ঠান ন্যূনতম মজুরি প্রদানে ব্যর্থ হওয়ায় ৬০,০০০-এর বেশি শ্রমিককে ৭.৪ মিলিয়ন পাউন্ড বকেয়া মজুরি দেওয়া হয়েছে। এইচএমআরসি-এর তদন্তের পর ব্যবসা ও বাণিজ্য বিভাগ তালিকা প্রকাশ করেছে।

২০১৫ থেকে ২০২২ সালের মধ্যে পরিচালিত তদন্ত সম্প্রতি সম্পন্ন হয়েছে। ক্যাপিটা সবচেয়ে বড় লঙ্ঘনকারী, ৫,৫৪৩ শ্রমিককে ১.৫ মিলিয়ন পাউন্ড বকেয়া দেয়নি। কোম্পানি বলেছে, ২০১৫-২০২১ সালে “অনিচ্ছাকৃত ত্রুটি” যেমন কল সেন্টারে লগইনের জন্য ২৫ মিনিটের অতিরিক্ত সময়ের কারণে এটি ঘটেছে। তারা তাৎক্ষণিকভাবে বকেয়া পরিশোধ করেছে এবং প্রক্রিয়া আপডেট করেছে।

পিজ্জা এক্সপ্রেস ৮,৪৭০ শ্রমিককে ৭৬০,৭০২ পাউন্ড (গড়ে ৯০ পাউন্ড) বকেয়া দেয়নি। তারা বলেছে, ২০১২-২০১৮ সালের “অনিচ্ছাকৃত প্রযুক্তিগত ত্রুটি” দ্রুত সংশোধন করা হয়েছে। ব্রিটিশ এয়ারওয়েজ ২,১৬৫ শ্রমিককে ২৩১,২৭৬ পাউন্ড বকেয়া দেয়নি। তারা বলেছে, ২০১৪-২০১৭ সালে নতুন কেবিন ক্রুদের প্রথম দুই মাসে সামান্য কম বেতন দেওয়া হয়েছিল, যা ২০১৭-এ সংশোধন করা হয়।

হাফোর্ডস বলেছে, ২০২১ সালে তারা কিছু কাজ-সংক্রান্ত খরচ শ্রমিকদের পরিবর্তে নিজেদের বহন করতে ব্যর্থ হয়েছিল, যা সংশোধন করা হয়েছে। লিডলও তালিকায় রয়েছে।

টিইউসি-এর পল নোওয়াক বলেন, “মজুরি চুরি শ্রমিক, পরিবার এবং অর্থনীতির জন্য ক্ষতিকর। মন্ত্রীদের কঠোরভাবে লঙ্ঘন তদন্ত করতে হবে।” এপ্রিলে ২১ বছর বা তার বেশি বয়সীদের জন্য ন্যাশনাল লিভিং ওয়েজ ঘণ্টায় ১১.৪৪ পাউন্ড থেকে ১২.২১ পাউন্ডে বেড়েছে।

এই প্রতিবেদনের সূত্র: The Guardian