ওয়ানবাংলানিউজ: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও জাতীয়তাবাদী পরিবার ও দেশ বিদেশের যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য যুবদলের সাধারন সম্পাদক আফজাল হোসেন ।
এক শুভেচ্ছা বার্তায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বলেন, ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত সমগ্র বিশ্বের মানবসমাজ। আমাদের পরিবার-পরিজন বন্ধু-বান্ধব পরিচিতজন অনেকেই আক্রান্ত। আমরা অনেক আপনজনকে হারিয়েছি। এমনই সময় ঈদ এসেছে আনন্দের বার্তা নিয়ে।
সকল মত পার্থক্য ও ধনী-গরিব বিভেদ ভুলে পবিত্র ঈদকে সুখময় হোক এটাই আমাদের প্রত্যয়। যুবদল সাধারণ সম্পাদক আফজাল হোসেন দেশ বাসী ও জাতীয়তাবাদী পরিবারসহ দেশে বিদেশে যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের আন্তরিক ঈদ শুভেচ্ছা জানান এবং দেশবাসীর নিরাময়, সুস্বাস্থ্য, নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
পরিশেষে নিখোঁজ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর নির্বাচনী এলাকার সর্বস্তরের দলের নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা জানান তিনি।















