এনসিপির বিক্ষোভ, ইসির সামনে নিরাপত্তা জোরদার

150

ঢাকা সংবাদদাতা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নির্বাচন ভবনে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ ‎বুধবার (২১ মে) সকাল থেকেই আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিরাপত্তা রক্ষায় অবস্থান নিয়েছে পুলিশ। নির্বাচন ভবনের সামনের রাস্তায় দেওয়া হয় কাটাতারের ব্যারিকেড।

‎সরেজমিন দেখা গেছে, ‎পুলিশের পাশাপাশি কোস্ট গার্ড, বিজিবি, র‍্যাব ও সেনা সদস্যদের রয়েছে সতর্ক উপস্থিতি।

‎‎নিরাপত্তার বিষয়ে পুলিশের ‎উপকমিশনার (তেজগাঁও বিভাগ) ইবনে মিজান বলেন, নির্বাচন ভবনের সামনে পুলিশ ও এপিবিএন রয়েছে। এলাকার আশপাশে সেনাবাহিনী, র‍্যাব ও বিজিবি সদস্যরা টহলে রয়েছে।

আজ বুধবার বেলা ১১টার দিক থেকে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ শুরু করেছে এনসিপির কর্মীরা। এ বিক্ষোভে ঢাকা মহানগরের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত হয়েছেন। দুপুর ১২টার পর এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার উপস্থিত হন। ‎

‎এনসিপির সদস্য সচিব আখতার হোসেন মঙ্গলবার রাতে বলেছেন, বিএনপিনেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেনের মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির মধ্যে জাতীয় নাগরিক পার্টি এ ঘটনার জন্য নির্বাচন কমিশনকে দায়ী করে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশের ডাকা দিয়েছে।