রায়ানএয়ারের ৭৯ পাউন্ডের মেম্বারশিপে লুকানো ফাঁদ!

169

সাইফ হাসান: কম খরচে উড়ানের জন্য বিখ্যাত রায়ানএয়ার নতুন প্রাইম মেম্বারশিপ চালু করেছে, যার মূল্য বছরে ৭৯ পাউন্ড। এই স্কিমে বিনামূল্যে সিট রিজার্ভেশন, ট্রাভেল ইনস্যুরেন্স এবং মাসিক সেল অ্যাক্সেসের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। কিন্তু ভোক্তা সংগঠন ‘হুইচ?’ সতর্ক করে বলেছে, এই স্কিমে যোগ দেওয়ার আগে শর্তাবলী ভালো করে পড়ে নিন।

রায়ানএয়ারের প্রাইম মেম্বারশিপে ‘ফ্রি সিট রিজার্ভেশন’ দেওয়ার কথা বলা হলেও এটি শুধুমাত্র নির্দিষ্ট সিটের ক্ষেত্রে প্রযোজ্য। এই সি ফুরিয়ে গেলে সদস্যদের এলোমেলো সিট নিতে হবে অথবা অন্য সিট বেছে নিতে অতিরিক্ত টাকা দিতে হবে। ট্রাভেল ইনস্যুরেন্স শুধু রায়ানএয়ারের ফ্লাইটের ক্ষেত্রে কাজ করে এবং ৭০ বছরের বেশি বয়সীদের জন্য চিকিৎসা সুরক্ষা দেয় না।

এছাড়া, ‘১২টি মেম্বার-শুধু সিট সেল’ এর প্রতিশ্রুতি দেওয়া হলেও এগুলো সাধারণ সেল থেকে কীভাবে আলাদা, তা স্পষ্ট নয়। মে মাসের সেলে ‘রিটার্ন ফ্লাইটে ৫০ পাউন্ড ছাড়’ দেওয়ার কথা বলা হয়েছে। তবে এই সুবিধা শুধু ১৮ বছরের বেশি বয়সী সদস্যদের জন্য। ফলে পরিবারের বাচ্চারা এই ছাড় বা সিট পাবে না।

‘হুইচ? ্রাভেল’-এর সম্পাদক ররি বোল্যান্ড বলেন, “সিট নির্বাচনের ক্ষেত্রে এই স্কিমে অনেক শর্ত রয়েছে। রায়ানএয়ারের ট্রাভেল ইনস্যুরেন্স অন্য সস্তা ও ভালো পলিসির তুলনায় কম সুবিধা দেয়।” তিনি আরও বলেন, “প্রাইম সদস্যদের জন্য এক্সক্লুসিভ ডিল কীভাবে আলাদা, তা বোঝা কঠিন।”

অন্যান্য বাজেট এয়ারলাইনও এ ধরনের স্কিম চালু করেছে। উইজ এয়ারের ডিসকাউন্ট ক্লাবের মূল্য ৫১ থেকে ৩২৭ পাউন্ড, যেখানে ফ্লাইটে ছাড়, ফ্রি কেবিন ব্যাগ এবং প্রায়োরিটি বোর্ডিং দেওয়া হয়। ইজিজেট প্লাস (২৪৯ পাউন্ড) প্রিমিয়াম সিট, দ্রুত বোর্ডিং, ফ্রি ফ্লাইŸপরিবর্তন এবং কিছু বিমানবন্দরে ফাস্ট-ট্র্যাক সিকিউরিটির সুবিধা দেয়।

রায়ানএয়ারের স্কিমে সুবিধা শুধু সদস্যের জন্য, তবে পার্টনার (২১৫ পাউন্ড) এবং ১৬ বছরের কম বয়সী শিশুদের (১৫৫ পাউন্ড) জন্য অতিরিক্ত ফি দিয়ে যোগ করা যায়। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই স্কিমে টাকা খরচের আগে ভালো করে ভাবুন।

এই প্রতিবেদনের সূত্র: The Guardian