ঢাকা সংবাদদাতা: আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘আমরা বিএনপি হিসেবে এই সিদ্ধান্ত নেওয়ার মালিক নই। আমাদের মহাসচিব ইতিমধ্যে বলেছেন, জনগণের সিদ্ধান্তের বিষয় এটি।’
আজ শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকা সফররত ‘যুক্তরাষ্ট্র দ্য কার্টার সেন্টার’র একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।















