ব্ল্যাকরকের চরম সিদ্ধান্ত: সিনিয়র ম্যানেজারদের সপ্তাহে পাঁচ দিন অফিসে ফেরার নির্দেশ!

179

সাইফ হাসান: বিশ্বের সবচেয়ে বড় সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি ব্ল্যাকরক তাদের সিনিয়র ম্যানেজারদের জন্য নতুন নির্দেশনা জারি করতে যাচ্ছে। নিউইয়র্ক ভিত্তিক এই প্রতিষ্ঠানটি তাদের প্রায় ১,০০০ ম্যানেজিং ডিরেক্টরকে সপ্তাহে পাঁচ দিন পুরোপুরি অফিসে কাজ করার নির্দেশ দিতে পারে বলে জানা গেছে। এই সিদ্ধান্ত বৃহস্পতিবারের মধ্যেই ঘোষণা হতে পারে।

২০২৩ সালে ব্ল্যাকরক তাদের কর্মীদের সপ্তাহে অন্তত চার দিন অফিসে কাজ করার নির্দেশ দিয়েছিলdনতুন নির্দেশনায় জুনিয়র কর্মীদের সপ্তাহে একদিন বাড়ি থেকে কাজ করার সুযোগ থাকলেও সিনিয়র ম্যানেজারদের জন্য এই সুবিধা বন্ধ হচ্ছে। বিশ্বজুড়ে ২১,০০০ কর্মী নিয়ে কাজ করা ব্ল্যাকরক এই পদক্ষেপের মাধ্যমে কোভিড-১৯ মহামারীর পর থেকে চলে আসা হাইব্রিড এবং দূরবর্তী কাজের ধারাকে শেষ করতে চাইছে।

যুক্তরাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানগুলো এখন অফিসে ফেরার পক্ষে জোর দিচ্ছে। এ বছরের শুরুতে জেপি মরগান চেজ তাদের সব কর্মীকে অফিসে ফেরার নির্দেশ দেয়। প্রতিষ্ঠানটির প্রধান জেমি ডিমন বলেন, “কিছু কর্মী হাইব্রিড কাজ পছন্দ করলেও আমরা নে করি, অফিসে পুরোপুরি কাজ করাই কোম্পানির জন্য সেরা।” বার্কলেজও তাদের কর্মীদের সপ্তাহে অন্তত তিন দিন অফিসে কাজ করার নির্দেশ দিয়েছে, যা আগে ছিল দুই দিন।

টেকনোলজি খাতেও একই ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। অ্যামাজন এ বছর তাদের কর্মীদের সপ্তাহে পাঁচ দিন অফিসে কাজ করার নির্দেশ দিয়েছে, যা আগে ছিল তিন দিন। এদিকে, যুক্তরাজ্যের একটি হাউস অফ লর্ডস কমিটির তদন্তে জানা গেছে, হাইব্রিড কাজের কারণে শুক্রবারের পর-কাজ পানীয় সংস্কৃতি প্রায় বিলুপ্ত হয়ে গেছে। সেন্টার ফর সিটিসের গবেষক পল সুইনি বলেন, “লন্ডনে শুক্রবারের পানীয এখন বৃহস্পতিবারে সরে গেছে। অন্য বড় শহরগুলোতে এই সংস্কৃতি কমে গেছে।”

হাইব্রিড কাজের প্রভাবে শহরের কেন্দ্রস্থলে কর্মীদের খরচ কমে যাওয়ায় রেস্তোরাঁ, কফি শপ এবং স্যান্ডউইচ বারের মতো ব্যবসাগুলো চ্যালেঞ্জের মুখে পড়েছে। ২০২৪ সালের শরতে যুক্তরাজ্যে ২৮% কর্মী এখনো হাইব্রিড কাজের সুবিধা পাচ্ছেন। তবে, অফিসে ফেরার নির্দেশনা এবং নতুন উন্নয়ন কমে যাওয়ায় গত বছর লন্ডনের প্রাইম অফিস স্পেসের ভাড়া ৭.৫% বেড়েছে।

ব্ল্যাকরকের এই সিদ্ধান্ত নিয়ে এখনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে, এই পদক্ষেপ বিশ্বজুড়ে কর্মসং্কৃতির পরিবর্তনের একটি বড় ইঙ্গিত।

এই প্রতিবেদনের সূত্র: The Guardian