ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্যে বসবাসরত বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের কামালপুর গ্রামের শেখ পরিবারের সদস্যদের নিয়ে গঠিত হয়েছে শেখ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে। এই সংগঠনের মাধ্যমে এলাকার অসহায় গরিব মানুষের সাহায্য সহযোগিতার পাশাপাশি ও শেখ পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ বৃদ্ধি ও সম্প্রতি গড়ে তুলা হবে বলে জানানো হয়। তাদের মূল শ্লোগান হচ্ছে ঐক্যবদ্ধভাবে কাজ করলে অনেক অসম্ভবকেও সম্ভব করা সম্ভব।
সংগঠনের কার্যক্রম বৃদ্ধি ও কর্মপন্থা নিয়ে রবিবার পূর্ব লন্ডনের ব্রিকলেইনে একটি রেস্টুরেন্টে সভা অনুষ্টিত হয়। এতে সংগঠনের কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি হচ্ছেন শেখ আব্দুল হাই, সহ সভাপতি শেখ ইসতিয়াক আলম রুমেল, শেখ সেলিম আহমদ, সাধারণ সম্পাদক শেখ হারুনুর রশীদ, সহ সাধারণ সম্পাদক শেখ আব্দুল হালিম, কোষাধ্যক্ষ শেখ রেজাউল করিম রাজু, সহ কোষাধ্যক্ষ শেখ আমিনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক শেখ সাবুল আলী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শেখ সায়ীদা নূর, সহ মহিলা সম্পাদিকা শেখ ফারহানা, সহ মহিলা সম্পাদিকা শেখ তানিয়া রহমান তান্নি, প্রকাশনা সম্পাদক শেখ ফাহিম, দপ্তর সম্পাদক শেখ আলতাব আলী, সহ দপ্তর সম্পাদক শেখ কলিম আহমদসহ ৩১ সদস্যের কমিটি গঠন করা হয়।
এছাড়া সংগঠনের প্রধান উপদেষ্টা করা হয়েছে বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শানুর আলী মামুনকে। অন্য উপদেষ্টারা হচ্ছে শেখ আছাব আলী ও শেখ মিজানুর রহমান।
সভায় বক্তারা সংগঠনের সার্বিক উন্নয়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।















