দিনের প্রথম বলেই শেষ জিম্বাবুয়ে

306

খেলাধুলা ডেস্ক: চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে জিম্বাবুয়েকে ২২৭ রানে অলআউট করেছে বাংলাদেশ।৷ আজ দিনের প্রথম বলেই ব্লেসিং মুজারাবানিকে বিদায় করেন তাইজুল ইসলাম। অফ স্টাম্পের বাইরের তাইজুলের বলে হালকা করে ব্যাট ছুঁইয়েছিলেন মুজারাবানি। উইকেটের পেছন থেকে জাকের আলী সঙ্গে সঙ্গেই আবেদন করেন। আম্পায়ার সাড়া দেননি। রিভিউ নেয় বাংলাদেশ। থার্ড আম্পায়ার জানান, এটি আউট। ৬০ রানে ৬ উইকেট নিলেন তাইজুল।

এর আগে গতকাল ৯ উইকেট হারিয়ে ২২৭ রান নিয়ে দিন শেষ করে জিম্বাবুয়ে। গতকাল ৫ উইকেট নেওয়া তাইজুল আজ নিজের ষষ্ঠ উইকেট।