ফারাজের মানসিক রোগ নিয়ে বিতর্কিত দাবি: ‘অতিরিক্ত নির্ণয়’ করছে যুক্তরাজ্য!

83

সাইফ হাসান: যুক্তরাজ্যের রিফর্ম ইউকে দলের নেতা নাইজেল ফারাজের দাবি, দেশটিতে মানসিক রোগের নির্ণয় অতিরিক্ত হচ্ছে, যা তরুণদের মধ্যে ‘ভিকটিম’ মানসিকতা তৈরি করছে। এই মন্তব্যের জেরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। দাতব্য সংস্থাগুলো তার বক্তব্যকে ‘ভুল’ ও ‘মিথ্যা’ বলে আখ্যায়িত করেছে।

ফারাজ গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ডোভারে এক স্থানীয় নির্বাচনের সংবাদ সম্মেলনে বলেন, “১৮ বছর বয়সে কাউকে প্রতিবন্ধী তালিকায় যুক্ত করা, বেকার রাখা এব‚উচ্চমাত্রার ভাতা দেওয়া মানে তাদের বলা হচ্ছে, তারা ভিকটিম। এতে তারা সারাজীবন ভিকটিম হয়েই থাকে।” তিনি আরও বলেন, “জুমে পরিচালিত জিপিদের নির্ণয়ের মাধ্যমে অনেকে মানসিক রোগের তালিকায় যুক্ত হচ্ছে।”

ন্যাশনাল অটিস্টিক সোসাইটির প্রধান নীতি ও প্রচারণা কর্মকর্তা মেল মেরিট বলেন, “ফারাজের মন্তব্য সম্পূর্ণ ভুল এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যহীন। জিপির মাধ্যমে অটিজম নির্ণয় সম্ভব নয়। এটি মিথ্যা খবর।” তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও প্রাপ্তবয়স্করা দীর্ঘ সময় ধরে নির্ণয় ও সহায়তার জন্য লড়াই করছে।

রিথিঙ্ক মে্টাল ইলনেস সংস্থার উপ-প্রধান নির্বাহী ব্রায়ান ডাউ বলেন, “ফারাজের এই মন্তব্য প্রমাণ করে তিনি চিকিৎসা বিষয়ে অজ্ঞ। তরুণদের অতিরিক্ত নির্ণয় নয়, বরং সংকটে ফেলে দেওয়া হচ্ছে।” তিনি রাজনৈতিক নেতাদের গঠনমূলক সমাধানের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

ফারাজ আরও বলেন, রিফর্ম ইউকে ১ মে’র স্থানীয় নির্বাচনে জয়ী হলে কিছু কাউন্সিলে অভিবাসী হোটেল নিষিদ্ধ করতে পারে। পোলস্টার রবার্ট হেওয়ার্ডের মতে, রিফর্ম ৪৫০টি আসন জিততে পারে, যা ‘রাজনৈতিক বিপ্লব’ হবে। তাদের লক্ষ্য রানকর্ন ও হেলসবি উপ-নির্বাচন, লিঙ্কনশায়ার ও হুলठবং ইস্ট ইয়র্কশায়ারের মেয়র পদ এবং ডনকাস্টার ও লিঙ্কনশায়ার কাউন্সিল।

এই প্রতিবেদনের সূত্র: The Guardian