সাইফ হাসান: ব্রিটেনের রান্নাঘরে এখন নতুন ধরনের লেবু-কমলার হিড়িক পড়েছে। রেস্তোরাঁ থেকে শুরু করে বাড়ির রান্নাঘর, সবখানেই ব্যবহৃত হচ্ছে কুমকোয়াট, ইউজু, সেড্রো লেমনের মতো বাহারি ফল। সুপারমার্কেটগুলোতেও এসব ফলের চাহিদা বাড়ছে। এই ফলগুলো কীভাবে ব্রিটিশ খাবারের স্বাদ বদলে দিচ্ছে, তা নিয়েই এই প্রতিবেদন।
ব্রিটেনের সুপারমার্কেটে কুমকোয়াট, ইউজু জুস, ট্যাকল ম্যান্ডারিনের মতো ফলের বিক্রি বাড়ছে। ওয়েটরোজ সুপারমার্কেট জানিয়েছে, ইউজু জুসের বিক্রি ২৭% বেড়েে। রিভারফোর্ড নামে একটি কোম্পানি বলছে, তাদের ট্যাকল ম্যান্ডারিন আর রুবি ভ্যালেন্সিয়ার মতো ফল বেশ জনপ্রিয়। রিভারফোর্ডের ডেল রবিনসন বলেন, “লেবু-কমলার এত রকম আকার, স্বাদ আর ব্যবহার সম্পর্কে অনেকেই জানেন না। জানার পর তারা চেষ্টা করতে চান।”
রেস্তোরাঁগুলো এই নতুন ফলের ব্যবহারে এগিয়ে। লন্ডনের রাফেলস হোটেলের মিশেলিন তারকা প্রাপ্ত রেস্তোরাঁর শেফ মাউরো কোলাগ্রেকো বলেন, “এই ফলগুলো স্বাদের নতুন ভাষা এনে দিয়েছে।” তিনি বার্গামট, মাকরুট লাইম, বুদ্ধাস হ্যান্ডের মতো ফল ব্যবহার করেন। ফ্রান্সের মেন্টন শহরে তার ১৩০ ধরনের াইট্রাস ফলের বাগান রয়েছে। তিনি বলেন, “ব্রিটিশ শেফরা এই বিপ্লবের জন্য প্রস্তুত। এটা ইতোমধ্যে শুরু হয়ে গেছে।”
স্কটল্যান্ডের কিলিক্র্যাঙ্কি হাউসের শেফ দম্পতি টম ও মাথিল্ডা স্যাপিস মৌসুম অনুযায়ী ইউজু, সুদাচি, মিকানের মতো জাপানি ফল ব্যবহার করেন। মাথিল্ডা বলেন, “ইউজুর খোসা দিয়ে আমরা মাছ ও মাংসের জন্য মিসো কনডিমেন্ট বানাই।”
ভ্যালেন্সিয়ার টোডোলি সাইট্রাস ফাউন্ডেশনের সঙ্গে কাজ করছে শ্রাব নামে একটি কোম্পানি। তারা লন্ডন ও দক্ষিণ-পূর্বাঞ্চলে এই ফল সরবরাহ করছে। শ্রাবের সহ-প্রতিষ্ঠাতা হ্যারি ডায়ার বলেন, “নতুন উপাদা¨পাওয়া বিরল। এটা ব্রিটিশ রান্নার জন্য উত্তেজনাকর।”
কর্নিশ সাইট্রাস নামে একটি প্রতিষ্ঠান মেয়ার লেমন ও লাইম উৎপাদন করছে, যা প্রায় কার্বন-মুক্ত। লন্ডনের মিশেলিন তারকা প্রাপ্ত রেস্তোরাঁ ‘বিহাইন্ড’-এর শেফ অ্যান্ডি বেনিয়ন এই ফল ব্যবহার করেন। তিনি বলেন, “এগুলো সালাদ ড্রেসিংয়ে সরাসরি ব্যবহার করি।”
মাউরো কোলাগ্রেকো জানান, ১৮০৫ সালে লন্ডনের কিউ গার্ডেনে ম্যান্ডারিন প্রথম আনা হয়। তিনি বলেন, “এই বিপ্লব কেবল স্বাদ নয়, প্রকৃতির সঙ্গে সংযোগ, সংস্কৃতি বিনিময় ও তাজাতার নতুন সংজ্ঞা। ব্রিটিশ শেফরা এই আন্দোলনের নেতৃত্ব দি্ছেন।”
এই প্রতিবেদনের সূত্র: The Guardian















