কারাগারে খুনের ঘটনায় বন্দী গ্রেফতার: নিহত আরেক খুনি!

213

সাইফ হাসান: যুক্তরাজ্যের কেমব্রিজশায়ারের হুইটমুর কারাগারে এক চাঞ্চল্যকর খুনের ঘটনায় পুলিশ একজন বন্দীকে গ্রেফতার করেছে। নিহত ব্যক্তি জন ম্যানসফিল্ড, যিনি ২০০৬ সালে এক নারীকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন।

রোববার বিকেল ৪টা ১০ মিনিটে কারাগারে ৬৩ বছর বয়সী ম্যানসফিল্ডের মরদেহ পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, ৪৪ বছর বয়সী এক বন্দীকে এই খুনের সন্দেহে গ্রেফতার করা হয়েছে। তদন্ত এখনো চলছে।

ম্যানসফিল্ড ২০০৭ সালে ম্যানচেস্টারে তা ৬৩ বছর বয়সী প্রতিবেশী অ্যান আলফানসোকে ২০টি ছুরিকাঘাতে হত্যার জন্য দোষী সাব্যস্ত হন। এছাড়া ২০১৪ সালে তিনি আরেক কারাগারে এক বন্দীকে ভাঙা প্লেট দিয়ে আক্রমণ করে দ্বিতীয়বার যাবজ্জীবন সাজা পান।

কারাগার কর্তৃপক্ষের এক মুখপাত্র বলেন, “পুলিশ জন ম্যানসফিল্ডের মৃত্যুর বিষয়টি তদন্ত করছে। এখনই বিস্তারিত মন্তব্য করা ঠিক হবে না।”

এদিকে, কারাগার কর্মকর্তাদের ইউনিয়নের প্রধান মার্ক ফেয়ারহার্স্ট বলেন, “আমরা পুলিশের মতো একই ধরনের হিংসা ও আক্রমণের মুখোমুখি হই, কিন্তু আমাদের পর্যাপ্ত সুরক্ষা নেই। এমনকি ছুরিকাঘাত ্রতিরোধী জ্যাকেটও আমাদের দেওয়া হয় না।”

এই ঘটনা যুক্তরাজ্যের কারাগারগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। গত সপ্তাহেই আরেক কারাগারে তিন কর্মকর্তার ওপর হামলার ঘটনা ঘটেছে।

এই প্রতিবেদনের সূত্র: The Guardian