ট্রাম্পের নীতির ভয়ে আমেরিকায় ব্রিটিশ পর্যটক কমছে!

71

সাইফ হাসান: যুক্তরাষ্ট্রে ব্রিটিশ পর্যটকের সংখ্যা কমে যাওয়ার খবর এসেছে। ডোনাল্ড ট্রাম্পের নীতি ও বক্তব্যের কারণে অনেকেই আমেরিকা ভ্রমণে ভয় পাচ্ছেন। গত মার্চে ব্রিটিশ পর্যটকের সংখ্যা ২০২৪ সালের তুলনায় ১৪.৩% কমেছে। ভ্রমণ শিল্পের বিশেষজ্ঞরা বলছেন, এই পতন গ্রীষ্মে আরও বাড়তে পারে।

ব্রিটিশ ব্যাকপ্যাকার রেবেকা বার্ক আমেরিকার অভিবাসন কর্মকর্তাদের হাতে গ্রেপ্তার হয়ে প্রায় তিন সপ্তাহ আটক ছিলেন। তিনি বলেন, “আমি সবাইকে বলছি, আমেরিকায় ভ্রমণ না করতে।” তার এইठভিজ্ঞতা অনেকের মনে আতঙ্ক তৈরি করেছে।

বিশেষজ্ঞ ডেভিড এডওয়ার্ডস বলেন, “জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে বেশিরভাগ ভ্রমণের বুকিং হয়ে যায়। কিন্তু বৈশ্বিক বাণিজ্য কমলে ব্যবসায়িক ভ্রমণও কমবে।” তিনি আরও বলেন, “ইউরোপীয়রা ভাবছেন, আমেরিকা কি সত্যিই পর্যটকদের জন্য স্বাগতম জায়গা?”

শুধু ব্রিটিশ নয়, পশ্চিম ইউরোপ থেকে আগত পর্যটকও কমেছে। জার্মান পর্যটক ২৮.২% এবং স্প্যানিশ পর্যটক ২৪.৬% কমেছে। সামগ্রিকভাবে, আমেরিকায় বিশ্বব্যাপী পর্যটকের সংখ্যা ১১.৬% কমেছে।

ভ্রমণ শিল্পের পত্রিকা টিটিজি’র জরিপে দেখা গেছে, দুই-তৃতীয়াংশ ্রাভেল এজেন্ট মনে করেন বুকিং কমেছে। হোটেল শিল্পের বিশেষজ্ঞ জান ফ্রেইটাগ বলেন, “ট্রাম্পের বক্তব্যে পর্যটকদের মনে অস্বাগত বোধ তৈরি হচ্ছে। এতে ২০২৬ বিশ্বকাপ এবং ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের আকর্ষণও কমতে পারে।”

ক্লেয়ার কলিন্স নামে একজন ভ্রমণ ব্যবসায়ী বলেন, “এখনও ব্যবসায়িক ভ্রমণে বড় প্রভাব পড়েনি, তবে গ্রীষ্মে অবস্থা বদলাতে পারে।” বিশেষজ্ঞরা বলছেন, পর্যটক কমলে কিছু এয়ারলাইন রুট বন্ধ করতে পারে, যা ব্রিটিশ অর্থনীতিতেও প্রভাব ফেলবে।

এই প্রতিবেদনের সূত্র: The Guardian