ব্রিটেনে করোনায় রবিবার মৃত্যু ৭৫ জনের, আক্রান্ত ৭৪,৭৯৯ জন

652

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা ও আক্রান্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৪,৭৯৯ জন । গতকাল শনিবার ছিলো ৭৬,৮০৭ জন, শুক্রবার ছিলো ৯৫,৭৮৭ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫৮ লাখ ৫৯ হাজার ২৮৮ জন।

বর্তমানে হাসপাতালে ভ্যান্টিলেশনে ভর্তির সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬৬৪ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ৭৫ জন। গতকাল শনিবার ছিলো ২৯৭ জন, শুক্রবার ছিলো ২৮৮ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৮৬২ জন।

এ পর্যন্ত বোস্টার ডোজ দিয়েছেন ৩ কোটি ৬৮ লাখ ৯০ হাজার ৭৯ জন।