ওয়ানবাংলানিউজ:ব্রিটেনের হাডার্সফিল্ড শহরে ছুরিকাঘাতে নিহত ১৬ বছর বয়সী কিশোর আহমাদ মামদুহ আল ইব্রাহিম ছিলেন সিরিয়া থেকে আগত একজন শরণার্থী। সিরিয়ার হোমস শহরে বোমা হামলায় আহত হওয়ার পর তিনি যুক্তরাজ্যে আশ্রয় নেন চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে।
গত বৃহস্পতিবার, হাডার্সফিল্ড শহরের কেন্দ্রস্থলে পথচারীদের সামনে নির্মমভাবে ছুরিকাঘাতের শিকার হন আহমাদ। ঘটনাস্থলে উপস্থিতরা হতবাক হয়ে যায় এ ঘটনায়।
আহমাদের পরিবার জানিয়েছে, जে যুক্তরাজ্যে এসেছিল মানবাধিকার, নিরাপত্তা ও মর্যাদার মূল্যবোধে বিশ্বাস করে। এত কষ্টের পর সে চিকিৎসক হয়ে অন্যদের সারিয়ে তোলার স্বপ্ন দেখত।”
তারা আরও বলেন, “সে সদ্য নতুন জীবনে অভ্যস্ত হওয়ার চেষ্টা করছিল। তার ভেতরে ছিল উদ্দীপনা, ছিল এক সম্ভাবনাময় ভবিষ্যৎ। আজ সেই স্বপ্ন, সেই জীবন অকালে থেমে গেল।”
পরিবারটি আরও জানিয়েছে, তারা আহমাদকে তার জন্মভূমি সিরিয়ায় সমাহিত করতে চায়। “আমাদের এখন একটাই চাওয়া—ওকে নিজের মাটিতে শেষ বিদায় জানাতে পারি,” বলেন তারা।
ঘটনার পরদিন শুক্রবার, ২০ বছর বয়সী আলফি ফ্রাঙ্কোকে লিড ক্রাউন কোর্টে হাজির করা হয়। তিনি পশ্চিম ইয়র্কশায়ারের কির্কবার্টনের বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। তবে তিনি এখনো কোনো বক্তব্য দেননি। ৭ মে তার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হত্যাকাণ্ড কোনো গ্যাং বা সংঘাতজনিত নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের জবাবে পুলিশ এই ব্যতিক্রমধর্মী বিবৃতি দেয়।
এই প্রতিবেদনের সূত্র: The Guardian
প্রতিবেদনটি করেছেন: সাইফ হাসান | ওয়ানবাংলানিউজ














