সারা দেশে বিএনপির বিক্ষোভ চলছে

633

ঢাকা সংবাদদাতা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে রবিবার (৩ ডিসেম্বর) রাজধানীসহ সারা দেশের প্রতিটি জেলার থানায় থানায় বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে দলটি।

রবিবার (৩ ডিসেম্বর) সকালে দলটির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।