পুলিশের হেফাজতে মৃত্যু! একসাথে ক্ষতিপূরণ ও ন্যায়ের দাবিতে রাস্তায় শতাধিক পরিবার

54

যুক্তরাজ্যে পুলিশের হেফাজতে বা সংস্পর্শে মৃত্যুর ঘটনায় নজিরবিহীন ক্লাস অ্যাকশন মামলার প্রস্তুতি

ওয়ানবাংলানিউজ:
পাঁচ দশকের জমে থাকা কান্না আর ক্ষোভ এবার বিস্ফোরিত হতে চলেছে একসাথে! যুক্তরাজ্যে ১৯৭১ সাল থেকে এখন পর্যন্ত পুলিশের সংস্পর্শে মৃত্যুবরণ করা ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত হয়েছে একটি ঐতিহাসিক ক্লাস অ্যাকশন মামলার পরিকল্পনা, যার মাধ্যমে একযোগে ক্ষতিপূরণ ও বিচার চাওয়া হচ্ছে পুলিশের বিরুদ্ধে।
ऊ০০টিরও বেশি পরিবারের সদস্য ইতোমধ্যেই এই আইনি লড়াইয়ে যোগ দিয়েছেন। এই উদ্যোগটি ঘোষিত হয় “People’s Tribunal on Police Killings” নামক এক দু’দিনব্যাপী ট্রাইব্যুনালে, যেখানে ভুক্তভোগী পরিবারগুলো আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সামনে তুলে ধরেছেন কীভাবে তাদের প্রিয়জনরা প্রাণ হারিয়েছেন এবং এই মৃত্যুগুলো তাদের জীবনে কীভাবে স্থায়ী প্রভাব ফেলেছে।

কেন ফেরো, একজন অ্যাক্টিভিস্ট ও চলচ্চিত্র নির্মাতা, যিনি এই ক্লাস অ্যাকশন উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন, বলেন—
“এটা একেবারেই বিপ্লবী উদ্যোগ। এর আগে কখনও এমন ব্যাপক পরিসরের আইনি লড়ই হয়নি। আমরা চেরিপিক করছি না, সবাইকে একত্রিত করছি।”

তিনি আরও জানান, গত ৫০ বছরে যুক্তরাজ্যে পুলিশের সম্পৃক্ততায় ৩,০০০ জনের মৃত্যু ঘটেছে, অথচ এর মধ্যে মাত্র চারজন পুলিশ কর্মকর্তা হত্যাকাণ্ডের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন!

এই ট্রাইব্যুনাল ও আইনি উদ্যোগে অংশ নিয়েছেন সিয়েটা লামব্রিয়াস (যার ভাই মিকি পাওয়েল ২০০৩ সালে পুলিশের হাতে মৃত্যু বরণ করেন), শার্লি সিলভেস্টার (রজার সিলভেস্টারের আত্মীয়া, যিনি ১৯৯৯ সালে আটজন পুলিশ কর্মকর্তার দ্বারা হেফাজতে মারা যান), এবং সামান্থা প্যাটারসন (যার ভাই জেসন ম্যাকফারসন ২০০৭ সাে পুলিশের দ্বারা আটক ও তল্লাশির সময় মারা যান)।

সামান্থা বলেন,
“আমরা সব পথেই চেষ্টা করেছি—চিঠি লিখেছি, প্রধানমন্ত্রীদের সাথে দেখা করেছি, হোম অফিসের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। কিন্তু কিছুই হয়নি। জেসন মারা গেছে প্রায় ২০ বছর হয়ে গেল, তবুও এখনো একই ধরনের ঘটনা ঘটে চলেছে।”

জেসনের মৃত্যুর পর তার মায়ের উপর মানসিক চাপ এতটাই বেশি ছিল যে, ইনকোয়েস্টের কিছুদিন পরেই তিনিও মারা যান। “আমার মায়ের মৃত্যু আমি জেসনের মৃত্যুর বিচার না পাওয়ার সাথেই যুক্ত করি,” বলেন সামান্থা।

এই ক্লাস অ্যাকশন মামলার কাঠামো তৈরিতে ব্যারিসটারদের একটি দল কাজ করছে। শুধু ক্ষতিপূরণ নয়, এটি একটি প্রসিকিউশন এবং রাষ্ট্রের ব্যর্থতা স্বীকার করার দাবিও।

কেন ফেরো বলেন—
“রাষ্ট্র নিজের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এটি একটি সুপরিকল্পিত বিভ্রান্তি। আমরা আর শুধু ‘সিস্টেম ঠিক করা’ নিয়ে কথা বলবো না, আমরা যেসব মৃত্যু ঘটেছে তা মেনে নেবো না!”

ট্রাইব্যুনালটির আয়োজন করে বিভিন্ন ক্যাম্পেইন গ্রুপের একটি জোট, যার মধ্যে রয়েছে United Families and Friends Campaign, Migrant Media এবং 4WardEverUK।

এই উদ্যোগটি আন্তর্জাতিক পরিসরে ব্রিটেনের পুলিশ সহিংসতার বযাপকতা তুলে ধরতে, বিশেষ করে কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের ওপর এর বৈষম্যমূলক প্রভাব, জাতিগত নির্যাতন, রাষ্ট্রীয় গোপনীয়তা ও কৃষ্ণাঙ্গ প্রতিরোধের গল্পকে সামনে আনতেই সংগঠিত হয়।

তারা “deaths in custody” শব্দবন্ধকেও প্রত্যাখ্যান করেছে—এটি তাদের মতে অপ্রতুল ও বিভ্রান্তিকর, কারণ এটি শুধু গ্রেপ্তার বা হেফাজতের ভেতরে ঘটা মৃত্যুকে বোঝায়।

এই প্রতিবেদনটি করেছেন: সাইফ হাসান
তথ্যসূত্র: The Guardian
আরও সংবাদ পেতে চোখ রাখুন ওয়ানবাংলানিউজ-এ!