ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডা, দুঃখ প্রকাশ জেলেনস্কির

59

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকে বাকবিতণ্ডার জন্য দুঃখ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পাশাপাশি রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র যে পথে এগোতে চাচ্ছে, সেই পথে ইউক্রেনও প্রস্তুত আছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। এখবর দিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার এক্সে এক পোস্টে তিনি তার অবস্থান ব্যাখ্যা করেন। যুক্তরাষ্ট্র ইউক্রেনে সব ধরনের সহায়তা বন্ধের ঘোষণা দেয়ার পর এই প্রথমবারের মতো মুখ খুললেন জেলেনস্কি। যদিও তিনি তার পোস্টে এ বিষয়ে সরাসরি কিছু উল্লেখ করেননি।

জেলেনস্কি বলেন, আমি শান্তির প্রতি ইউক্রেনের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করতে চাই। আমরা কেউই সীমাহীন যুদ্ধ চাই না।

তিনি আরও বলেন, স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আমি এবং আমার দল প্রেসিডেন্ট ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বে কাজ করতে প্রস্তুত।