ওয়ানবাংলানিউজ: লন্ডন আন্ডারগ্রাউন্ডে ভাড়া বেড়েছে ৪.৬%। নতুন ভাড়ার কাঠামো অনুযায়ী, জোন ১-এর একক যাত্রার ভাড়া ১০ পেনি বেড়ে গেছে, আর অফ-পিক সময়ে একক জোনের ভাড়া £২ হয়েছে, যা আগে ছিল £১.৮০।
জোন ১-২-এর দৈনিক ক্যাপ ৪০ পেনি বাড়িয়ে £৮.৯০ করা হয়েছে। জোন ১-৪-এর সাপ্তাহিক পে-অ্যাস-ইউ-গো ক্যাপ £৬৪.২০ হয়েছে, যা পূর্বে ছিল £৬১.৪০। মাসিক ট্রাভেলকার্ডের দাম প্রথমবারের মতো £৩০০ ছাড়িয়ে £৩১৩.৪০ হয়েছে।
তবে, বাসের এক ঘণ্টার মধ্যে আনলিমিটেড যাতায়াতের ভাড়া £১.৭৫ অপরিবর্তিত রয়েছে। ট্রাম ভাড়াতেও কোনো পরিবর্তন আসেনি। তবে আইএফএস ক্লাউড কেবল কারের প্রাপ্তবয়স্ক যাত্রীরা এখন ১৬.৭% বেশি ভাড়া গুনতে হবে, যা বেড়ে £৭ হয়েছে।
ন্যাশনাল রেল অপারেটরদের, যেমন সাউথইস্টার্ন ও থেমসলিংক ব্যবহারকারীদের জন্যও ভাড়া ৪.৬% বেড়েছে।
ট্রান্সপোর্ট ফর লন্ডনের (TfL) কাগজের একক টিকিটের দাম ৩০ পেনি বেড়ে £৭ হয়েছে।
এছাড়া, কন্টাক্টলেস ও অয়েস্টার কার্ডে অ্যাডাল্ট উবার বোটের একক ভাড়া ৩০ পেনি থেকে ৫৫ পেনি পর্যন্ত বেড়েছে, তবে ক্রস-রিভার রুটের ভাড়া £৪.১০ অপরিবর্তিত রয়েছে।















