গাছ কাটায় লিভারপুলে এক ব্যক্তির ১শ ১৪ হাজার পাউন্ড জরিমান জরিমানা

168

ওয়ানবাংলানিউজ: লিভারপুলের ওয়েস্ট ডার্বির বাসিন্দা কার্ল বেলিস তার বাড়ির বাগানে থাকা একটি পরিপক্ক বিচ গাছ কেটে ফেলায় আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন। গাছটি সুরক্ষিত থাকার আদেশ (Tree Preservation Order) এর আওতায় ছিল, যা কাটতে হলে স্থানীয় কাউন্সিলের অনুমতি প্রয়োজন। তবে অনুমতি না নিয়েই গাছটি কাটার কারণে তাকে জরিমানা করা হয়েছে।

বেলিস দাবি করেন, গাছটি তার পরিবারের জন্য বিপজ্জনক হয়ে উঠেছিল। তার ভাষ্যমতে, গাছের শাখা-প্রশাখা ঝড়ে ভেঙে পড়ার কারণে তার গাড়ি ও বাড়ির গাটার ক্ষতিগ্রস্ত হয় এবং একবার তার মেয়ের কাছাকাছি পড়ে ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। তাছাড়া, গাছের শেকড়ের কারণে ফুটপাত উঁচু হয়ে গিয়ে চলাচলে সমস্যার সৃষ্টি করেছিল।

২০২৪ সালের এপ্রিল মাসে তিনি একজন গাছ বিশেষজ্ঞের মাধ্যমে লিভারপুল সিটি কাউন্সিলের কাছে গাছটি কাটার অনুমতি চেয়েছিলেন, কিন্তু “পর্যাপ্ত প্রমাণের অভাব” দেখিয়ে কর্তৃপক্ষ তার আবেদন নাকচ করে। কাউন্সিল জানায়, সমস্যাগুলো গাছ না কেটেও সমাধান করা সম্ভব।

কিন্তু অনুমতি না পেয়ে বেলিস নিজ উদ্যোগে গাছটি কেটে আট মিটার উঁচু গুঁড়িতে পরিণত করেন। ঘটনাটি জানার পর স্থানীয়রা অভিযোগ করলে লিভারপুল সিটি কাউন্সিল তদন্ত চালিয়ে দেখেন, গাছটি গুরুতরভাবে কেটে ফেলা হয়েছে এবং এটি আর পুনরুদ্ধারযোগ্য নয়।

লিভারপুল ম্যাজিস্ট্রেট আদালতে বেলিস দোষী সাব্যস্ত হন এবং তাকে £১,১০০ জরিমানা করা হয়। এছাড়াও, তাকে £৪৪০ ভুক্তভোগী সারচার্জ এবং লিভারপুল সিটি কাউন্সিলের মামলা পরিচালনার ব্যয় বাবদ £১,০০০-এর বেশি পরিশোধের নির্দেশ দেওয়া হয়।

সিটি কাউন্সিলের এক মুখপাত্র জানান, তারা আদালতের এই রায়ের প্রশংসা করছেন এবং এটি অন্যান্যদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে।