সরকারি চাকরিতে কোনো ধরনের কোটা থাকবে না বলে ঘোষণা প্রধানমন্ত্রীর

871

ঢাকা সংবাদদাতা: সরকারি চাকরিতে কোনো ধরনের কোটা থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদের ২০তম অধিবেশনে তিনি এ ঘোষণা দেন। জাহাঙ্গীর কবির নানকের সম্পূরক এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
এর আগে প্রধানমন্ত্রী সরকারি চাকরির সব কোটা তুলে দিচ্ছেন এবং সন্ধ্যায় সংসদে এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলে ছাত্রলীগ নেতাদের পক্ষ থেকে ফেসবুকে বার্তা দেয়া হলেও ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ, অবস্থান চলতে থাকে। এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে।
প্রধানমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাড়ি পাকিস্তানী হানাদার বাহিনীর মত ভাঙচুর করা হয়েছে। তিনি এর তীব্র নিন্দা জানান।
শেখ হাসিনা বলেন, হলের মেয়েরা রাতে রাস্তায় নেমে এলো। দুর্ঘটনার আশংকায় সারা রাত ঘুমোতে পারেনি।
বিসিএসে যারা পরীক্ষা দেয় সবাই মেধাবী উল্লেখ করে তিনি বলেন, কোটা থেকে যারা আসে তারাও তো এক সাথে পরীক্ষা দেয়। প্রিলিতে পাস করলেই তো সরকারি চাকরিতে সুযোগ পায়।
তিনি আরো বলেন, তারপরেও ছাত্ররা এই রোদের মধ্যে বসে আন্দোলন করছে। আমি বলি এর চেয়ে ভালো কোনো কোটাই থাকবে না।