ওয়ানবাংলানিউজ: গ্রেটার ভাঁড়েরা ডেভলপমেন্ট অর্গানাইজেশন ইউকের কার্যকরী কমিটির এক জরুরি সভা গত ২২ অক্টোবর জুমের মাধ্যমে ভার্চুয়াল্লি অনুষ্টিত হয় । সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাতিরুল হক সরদার এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক এন আলম রিপন ।
সভায় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন সিনিয়র সহ সভাপতি জনাব আব্দুল জব্বার, সহ সভাপতি জনাব জিতু মিয়া সরদার, জনাব জাহেদ আহমেদ,জনাব হুসেইন আহমেদ নেফুর,সিনিয় সদস্য জনাব সোয়েব আহমদ,সি: যুগ্ন সম্পাদক জনাব সিতু কামাল, সহ কোষাধ্যক্ষ মুনসুর আলম,সাংগঠনিক সম্পাদক মোঃ লখন মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক আলী আকবর,ধর্ম বিষয়ক সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু, আরো উপিস্তিত ছিলেন উপদেদেষ্টা সদস্য আমরুজ আলী ও নতুন ট্টাস্টি মেম্বার মাওলানা আব্দুল মুকিত শাহীন ।
সভায় সাধারণ সম্পাদক ভিবিন্ন এজেন্ডা সবার সামনে তুলে ধরেন,পরবর্তীতে সভাপতি জনাব বাতিরুল হক সরদার তার গুরুত্বপূর্ণ শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সবগুলি এজেন্ডার বিস্তারিত বর্ণনা করেন । এতে প্রতম এজেন্ডা হিসাবে আলোচনায় আসে সম্প্রতি সংগঠনের ২১ সদস্যের কার্যকরী কমিটি থেকে ৩ জন সদস্যের অব্যাহতি প্রসঙ্গে বিশেষ করে গুরুত্বপূর্ণ পোস্ট কোষাধ্যক্ষ খালি হওয়ায়তে । সভায় দীর্ঘ আলোচনা শেষে সবার ঐক্যবদ্ধ মতামতের বিত্তিতে সংগঠনকে গতিশীল শক্তিশালী করতে ২১ সদস্যের কমিটির পুনর্বণ্টন কড়া হয় ।
এতে মো লখন মিয়া কে কোষাদ্যক্ষ, আলী আকবরকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা আব্দুল মুকিত শাহিনকে সহ সাংগটনিক এবং জনাব আমরুজ আলী ও মো: শেবুল মিয়াকে কার্যকরী সদস্য মনোনীত করে পূর্ণাঙ্গ কমিটি পুনর্গটিত করা হয় ।
সভায় অন্যান্য এজেন্ডা বিশেষ করে চ্যারিটি রেজিস্ট্রেশন এবং সংঘটনের লক্ষ উদ্দেশ্য ও আগামী দিনের কার্যপ্রণালী ও কিভাবে কী হবে তা সর্বসম্মতিক্রমে আলোচনা করে নির্দারণ করা হয় ।















