বাংলাদেশ আইন সমিতির নতুন কমিটি গঠন

244

ওয়ানবাংলানিউজ: বাংলাদেশ আইন সমিতি ইউকের ১১ তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে গত ৩ ফেব্রুয়ারী শনিবার পূর্ব লন্ডনের আট্রিয়াম হলে। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সংগঠনের সদস্যরা অংশনেন। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি এডভোকেট শাহ আলাম সরকার। বিদায়ী সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদের সঞ্চালনায় সভায় বিগত দিনের কার্যক্রম ও ভবিষ্য কর্মপন্থা নিয়ে আলোচনায় অংশনেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি ব্যারিস্টার নাজির উদ্দিন চৌধুরী বাবর, সাবেক সভাপতি ব্যারিস্টার ওয়াসিফুর রহমান তালুকদার, সাবেক সভাপতি ব্যারিস্টার আবুল কালাম, সাবেক সভাপতি ব্যারিস্টার এনামুল হক, সাবেক সভাপতি ব্যারিস্টার কামরুল হাসান।
প্রতিবছরের ন্যায় এবারও যুক্তরাজ্যে অবস্হানরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীরা মিলিত হয় তাদের এই বার্ষিক মিলন মেলায়। এবারের আয়োজনে সর্বাধিক সদস্য উপস্হিত হওয়াতে সন্ধ্যাটি হয়ে ওঠে বেশ উপভোগ্য। অতিথি শিল্পীদের ছাড়াও সংগঠনের নিজস্ব শিল্পী এবং তাদের শিশু শিল্পীদের কবিতা, গান এবং নৃত্যে মেতে ওঠে সদস্যরা।

পুরো অনুষ্ঠানটি আনন্দময় আর মুখরিত করে রাখেন সহ সঞ্চালক ফিনান্স সেক্রেটারি অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, কালচারাল সেক্রেটারি অ্যাডভোকেট ঝুমুর দত্ত এবং জয়েন্ট সেক্রেটারি ব্যারিস্টার কাজী আশিকুর রহমান।

নির্বাচনে মোহাম্মদ শিবলী সাদিককে সভাপতি, কাজী আশিকুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করে পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সলিসিটর সহুল আহমেদ এবং নির্বাচন কমিশন সদস্য ব্যারিস্টার কামরুল হাসান ও অ্যাডভোকেট মাহমুদা চৌধুরী ।

নতুন কমিটির সদস্যরা হচ্ছেন সভাপতি মোহাম্মদ শিবলী সাদিক, সহ-সভাপতি ১: শিব্বির আহমেদ, সহ-সভাপতি ২: মোঃ মুজিবুর রহমান, সহ-সভাপতি ৩: মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক: কাজী আশিকুর রহমান, যুগ্ম সম্পাদক ১: মোঃ মামুন আল ফিরুজ, যুগ্ম সম্পাদক ২: সন্জয় কুমার রায়, সহকারী সচিব: শেখ আবুতাহের হামীম, সাংগঠনিক সম্পাদক: শিহাব উদ্দিন, অর্থ সম্পাদক: ঝুমুর দত্ত, দপ্তর সম্পাদক: ফাতেমা খাতুন রুনা, সহ-দপ্তর সম্পাদক: জয়দেব বসুনীয়া, প্রচার ও জনসংযোগ সম্পাদক: খালিদ ইয়াহিয়া
শিক্ষা ও গবেষণা সচিব: মোহাম্মদ গোলাম সারওয়ার, সমাজকল্যাণ সম্পাদক: এস কে তরিকুল ইসলাম, সদস্য ১: মোঃ নিজামুল হক, সদস্য ২: আজিজ মোহাম্মদ গনি উল আলম, সদস্য ৩: সৈয়দ মোঃ আতিকুর রহমান, সদস্য ৪: মুহাম্মদ শফিকুর রহমান, সদস্য ৫: কনক জ্যোতি বর্মা, সদস্য ৬: এ এস এম সায়েম উদ্দিন খোন্দকার, সদস্য ৭ : ইউসুফ ইকবাল নিউটন, সদস্য: পদাধিকার বলে বিএলএইউকের বিদায় সভাপতি শাহ আলম সরকার, পদাধিকার বলে বিএলএইউকের বিদায়ী জিএস মোহাম্মদ হারুনুর রশীদ।