আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের হিজবুল্লাহ বলেছে, ইরানের ওপর ইসরাইলের শুরু করা বিশ্বাসঘাতক অভিযানের পুরো দায় ওয়াশিংটনের ওপর বর্তায়।
শনিবার মধ্যপ্রাচ্য অঞ্চলে একটি ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ সম্পর্কে সতর্ক করে তারা কথা বলে।
হিজবুল্লাহ এক বিবৃতিতে ইরানের বিরুদ্ধে বিশ্বাসঘাতক জায়নবাদী আগ্রাসনের তীব্র নিন্দা জানায়। একই সাথে এটিকে সমগ্র অঞ্চলের জন্য একটি বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি বলে মনে করে হিজবুল্লাহ।
বিবৃতিতে বলা হয়, এই গণহত্যা, মর্মান্তিক ঘটনা এবং ইসরাইলের সৃষ্ট যন্ত্রণার সম্পূর্ণ দায় মার্কিন যুক্তরাষ্ট্রের ওপরই বর্তায়।
সূত্র : বাসস















