ওয়ানবাংলানিউজ: দীর্ঘ ৭ বছর পর ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র নির্বাচন সম্পন্ন । গত ৫ মে রবিবার পূর্ব লন্ডনের ইমপ্রেসন ভ্যানু হলে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সর্বোচ্চ সংখ্যক ট্রাস্টিদের উপস্থিতিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। জানা যায় ৫৫৫ জন ট্রাস্টির মধ্যে ৫৩৮ জন ট্রাস্টি ভোটাধিকার প্রয়োগ করেন।
এদিকে নির্বাচন চলাকালিন সময়ে সাধারণ সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি মোঃ মতসির খান। বিদায়ী সাধারণ সম্পাদক মোঃ মিছবাহ উদ্দিনের পরিচালনায় সভায় সাধারণ সম্পাদক ও ট্রেজারার ট্রাস্টের বিগত দিনের কার্যক্রমের রিপোর্ট পেশ করেন।
অন্যদিকে দুপুর ১২টায় শুরু হওয়া নির্বাচনে ভোট গ্রহন চলে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত। এতে মাফিজ-গুলজার-মনির এবং তাহির-আজম-আখলাকুর পরিষদ নামে দুটি প্যানাল অংশগ্রহণ করে। রাত ১১টার পর নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব মানিক মিয়া। নির্বাচনে মাফিজ খান সভাপতি, গোলজার খান সাধারণ সম্পাদক এবং আখলাকুর রহমান ট্রেজারার নির্বাচিত হয়েছেন। এতে মাফিজ-গুলজার-মনির পরিষদ ৭টি পদে এবং তাহির-আজম-আখলাকুর পরিষদ ১০টি পদে বিজয় লাভ করে।
ঘোষিত ফলাফলে ২৮৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মাফিজ খান। অপর প্রার্থী শেখ তাহির উল্লাহ পেয়েছেন ২৪৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে ৩০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন গোলজার খান। আজম খান পেয়েছেন ২১৪। সহসভাপতি পদে চারজন প্রার্থীর মধ্যে মিছবাহ উদ্দিন ৩০৪ ও ফরিদ আহমদ ২৬২ পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। অপর দুই প্রার্থী শাহ জয়নাল আবেদীন ২১০, ফারুক আলী ২৪২ ভোট পেয়েছেন।
সহসাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থীর মধ্যে বিজয়ী হয়েছেন ২জন। আব্দুর রহিম রঞ্জু ৩০৯ এবং কবির মিয়া ২৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর দুই প্রার্থী এম আলি মজনু পেয়েছেন ২১৭ ভোট ও বাবুল হোসেন ২৩৫ ভোট।
ট্রেজারার পদে ২৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আখলাকুর রহমান। অপর প্রার্থী মনির আহমদ পেয়েছেন ২৫৭ ভোট। জয়েন্ট ট্রেজারার পদে হাসিন উজ জামান নূরু ৩২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, অপর প্রার্থী আতিকুর রহমান পেয়েছেন ১৯৩ ভোট।
প্রেস এন্ড পাবলিসিটি সম্পাদক পদে ২৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শরিফুল ইসলাম। অপর প্রার্থী মানিক মিয়া পেয়েছেন ২২৮ ভোট।
কালচারেল সেক্রেটারি পদে ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৌলত হোসেইন, অপর প্রার্থী হাবিবুর রহমান পেয়েছেন ২৩৯ ভোট।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে সর্বোচ্চ মোট পেয়ে নির্বাচিতরা হলেন যথাক্রমে- আবুল হোসেন মামুন ৩০২, খালেদ খান ২৯৮, সিরাজুল ইসলাম ২৭২, নেছার আলী লিলু ২৮৪, আব্দুস সালাম ২৬৮, শেখ মোবাশির আলী ২৬৫, গয়াস মিয়া ২৫৮।
এছাড়া অপর প্রার্থীরা পেয়েছে এম এ গনি ২৪১, মোঃ শামিম আহমেদ ২৩৪, আব্দুল ওয়াদুদ সাহেল ২২৭, শামীম আহমদ ২১৪, মোহাম্মদ আলী ১৯১, কামাল উদ্দিন ২৪৩, সফিক মিয়া ১৮১।
নির্বাচিত প্যানেল প্রধানরা আগামীদিনে সংগঠনকে আরও গতিশীল, কার্যকর ও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।















