লন্ডনের ওয়েস্টফিল্ডে ঈদ উৎসব

157

ওয়ানবাংলানিউজ: ৩০ বছর পর শিখ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বৈশাখী এবং মুসলিম সম্প্রদায়ের ঈদ উৎসব প্রায় একই সময়ে উদযাপিত হলো।

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সারা বিশ্বের মুসলিমদের মতো ঈদ উৎসব উদযাপন করলেন লন্ডনের মুসলিম সম্প্রদায়। ব্রিটেনে সর্ববৃহৎ ঈদ উৎসবের আয়োজন করেছে ওয়েস্টফিল্ড শপিং সেন্টার কর্তৃপক্ষ। ১২ এপ্রিল শুক্রবার থেকে ১৪ এপ্রিল রবিবার পর্যন্ত পশ্চিম লন্ডনের হোয়াইট সিটিতে অবস্থিত ওয়েস্টফিল্ড শপিং সেন্টারে অনুষ্ঠিত হয় প্রথম ঈদ উৎসব।

ঈদ উৎসবে কেবল মুসলিম সম্প্রদায় নয়, অন্যান্য সম্প্রদায়ের মানুষও আসেন।

এদিকে ঈদুল ফিতরের পরের দিনই উদযাপিত হয়েছে পয়লা বৈশাখ। শিখ ধর্মের খালসা তত্ত্ব জারি হয়েছিল ভারতীয় সৌর পঞ্জিকায় বছরের প্রথম দিন পয়লা বৈশাখ। লন্ডনের সাউথহলে শিখ সম্প্রদায় তাদের এই উৎসব উদযাপন করে ঘটা করে।

এদিকে ওয়েস্টফিল্ড শপিং সেন্টার কর্তৃপক্ষের উদ্যোগে লন্ডনে দ্বিতীয় ঈদ উৎসব হবে পূর্ব লন্ডনের স্ট্র্যাটফোর্ড ওয়েস্টফিল্ডে আগামী উইকেনডে, ১৯ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত।