ওয়ানবাংলানিউজ: ইংল্যান্ডের স্লাও এলাকার অসাধারণ মেধাবী ছাত্রী মাহনুর কেমিস্ট্রি, ফ্রেঞ্চ, ক্লাসিক্যাল স্টাডিজ, জিওগ্রাফি সহ ২৮টি বিষয়ে এ-লেভেল পরীক্ষা দিচ্ছে। এর আগে ৩৪টি বিষয়ে জিসিএসই পাশ করেছে মাহনুর। এতো এতো পড়াশুনার মধ্যেও মাহনুর কিছুটা সময় দিয়েছে বিবিসি’র প্রতিবেদকের সাথে কথা বলতে।
দৈনিক তিন ঘণ্টা মনোযোগ দিয়ে পড়ালেখা করে মাহনুর। তবে এই তিন ঘণ্টা তাঁর অধ্যয়নে ব্যাঘাত সৃষ্টি করা যাবেনা।
ইতোমধ্যে পিয়ানো বাজানো শিখেছে মাহনুর। ৩৪টি বিষয়ে জিসিএসই করে বিশ্ব রেকর্ড করেছিল মাহনুর। সকাল-বিকাল পরীক্ষা দিয়ে একসাথে ২৮টির বেশী এ-লেভেল সম্পন্ন করতে হবে মাহনুরকে। ভবিষ্যতে আরও কয়েকটি সম্পন্ন করার ইচ্ছা আছে তাঁর।
মাহনুরের মায়ের একোনমিক্সে মাস্টার্স ডিগ্রী আর বাবা একজন আইনজীবী। মাহনুরের বাবা জানালেন, তাঁর লেখাপড়া মেয়ের আশেপাশের পর্যায়েও ছিলনা।
মাহনুর মেডিসিনে পড়তে চায় অক্সফোর্ড অথবা ইম্পেরিয়েল কলেজে। ভবিষ্যতে নিউরোসার্জন হতে চায় মাহনুর। পড়ালেখায় যেমন অন্যদের পেছনে ফেলে এগিয়ে, দাবায়ও ভালো মাহনুর।















